শনিবার, ৪ঠা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
তরুণদের জনপ্রিয়, মুরুব্বিদের কাছেও গ্রহণযোগ্য নাম মোঃ দিদার খন্দকার’কে কাউন্সিলর হিসেবে চান ওয়ার্ডবাসী নারায়ণগঞ্জ যেভাবে পরিকল্পিতভাবে তৈরি হওয়ার কথা ছিল সেটি হয়নি: নাসিক প্রশাসক মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক রানার বিরুদ্ধে গুমের অভিযোগ,গ্রেপ্তার ৩ জন রূপগঞ্জে অবৈধভাবে ব্যারেলে তেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা  দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে: মামুন মাহমুদ  আড়াইহাজারে পুলিশ হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার  চাষাড়ায় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতায় স্বাস্থ্য শিক্ষা জ্ঞান বিনিময় সভা ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক ও তার ছেলে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার  প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা

জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এত সস্তা না: মাসুদুজ্জামান মাসুদ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কাসেমী পরিষদের উদ্যোগে আয়োজিত ‘আজমতে সাহাবা মহা সম্মেলন’ এ অংশ নিয়ে একটি বিশেষ দলকে ইঙ্গিত করে বিশিষ্ট সমাজসেবী ও নারায়ণগঞ্জ-০৫ আসনের মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ কঠোর মন্তব্য করেছেন। তিনি বলেন, “জান্নাতের টিকেট বিক্রি কইরেন না, জান্নাত এত সস্তা না।

শনিবার (১ নভেম্বর) বিকেলে কেন্দ্রীয় ঈদগাহে বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম আয়োজিত এ সভায় প্রধান বক্তাদের একজন হিসেবে তিনি বক্তব্য রাখেন।

দেশের রাজনীতি ও নির্বাচন প্রসঙ্গে মাসুদুজ্জামান মাসুদ সতর্ক করে বলেন, “ষড়যন্ত্র হচ্ছে নির্বাচনের বিরুদ্ধে, দেশী এবং আন্তর্জাতিক। আপনারা সবাই সচেতন, সাবধান থাকেন।” তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, “যেকোনো মূল্যে আমরা নির্বাচনমুখী হচ্ছি এবং হবো। এটার কোনো বিকল্প নাই।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বক্তারা সাহাবায়ে কেরামের আদর্শে সমাজ ও রাষ্ট্র গঠনের গুরুত্ব তুলে ধরেন এবং দেশব্যাপী ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিকাশে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

নারায়ণগঞ্জ জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউস এর সঞ্চালনায় এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, আওলাদে রাসূল আল্লামা সাইদ আল হোসাইনী (পাকিস্তান), আল্লামা খলিল আহমাদ কুরাইশী (হাটহাজারী), আল্লামা শায়খ সাজিদুর রহমান, আল্লামা আবু তাহের নদভী (পটিয়া), আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতি জসিমুদ্দীন হাটহাজারী, আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মাহফুজুল হক, মাওলানা নাজমুল হাসান কাসেমী এবং মুফতি মুবারকুল্লাহ সহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।