বুধবার, ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার  খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না: মামুন মাহমুদ সদর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী বন্দরে মাতৃ ছায়া ফাউন্ডেশনের উদ্বোধন করলেন নার্গিস মাকসুদ নারায়ণগঞ্জে দুই থানার ওসি’কে প্রত্যাহার  হামের টিকা দিতে স্বাস্থ্যকেন্দ্রে শিশুদের নিয়ে অভিভাবকদের ভীড় নারায়ণগঞ্জে কোস্ট গার্ডের অভিগানে ৮৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ 

ছাত্র আন্দোলনের হত্যা মামলার আসামি লিটন সাহা গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যা মামলায় সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) ভোররাত তিনটার দিকে ঢাকার বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা পুলিশের এক অভিযানে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা রয়েছ৷ তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে৷ ওই হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে৷’

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের গত নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি করে তিনি সমালোচিত হন।
টানবাজারে লিটন সাহা ছিলেন অঘোষিত গডফাদার। তার বিরুদ্ধে হুন্ডি, চাঁদাবাজিসহ অবৈধভাবে বন্ড সুতার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ আছে। বিভিন্ন সময় ব্যবসায়ীদের হুমকি দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।