মঙ্গলবার, ১০ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

কেন্দ্রীয় ৫ দফা দাবির পক্ষে নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

কেন্দ্রীয় ঘোষিত পাঁচ দফা দাবির পক্ষে নারায়ণগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শহরের ডি.আই.টি রেল কলোনী কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়।

দলটির দাবিগুলো হলো- পিআর পদ্ধতি চালু করা, জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধ করা, ১৪ দলের রাজনীতি নিষিদ্ধ করা।

মিছিলোত্তর সমাবেশে ইসলামী আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি সংগঠন। যদি কেউ মনে করেন এই সংগঠনকে মুছে ফেলবেন, তবে বুঝবো আপনারা বোকার রাজ্যে বাস করছেন। ইসলামী আন্দোলনের শক্তি কেমন, তা মানুষ জুলাই আন্দোলনে দেখেছে।”

তিনি আরও বলেন, “জুলাই আন্দোলনে ছাত্র-জনতা আহত, শহীদ ও পঙ্গু হচ্ছিল। তখন আমাদের আমির বুক পেতে তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং শেষ পর্যন্ত রাজপথে থেকে বিজয় ছিনিয়ে এনেছিলেন। ভবিষ্যতে যদি কোনো ফ্যাসিবাদী ও স্বৈরাচারী শক্তি বাধা দেওয়ার চেষ্টা করে, তবে ইসলামী আন্দোলন কাউকেই ছাড় দেবে না। যদি আমাদের বাইরে রেখে নির্বাচন করা হয়, সেই নির্বাচন আমরা হতে দেব না। আমাদের এই পাঁচ দফা শুধু ইসলামী আন্দোলনের নয়, বরং বাংলাদেশের জনগণের দাবি, স্বাধীনতার সার্বভৌমত্ব ও দেশের মানচিত্র রক্ষার দাবি।”

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাওলানা দ্বিন ইসলাম, জেলা সেক্রেটারি জাহাঙ্গীর কবির, জয়েন্ট সেক্রেটারি ফারুক আহমেদ মুন্সি, মহানগরের সেক্রেটারি সুলতান মাহমুদ, সহসভাপতি মোহাম্মদ নুর হোসেন, নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনয়নপ্রার্থী ইসমাইল হোসেন আল মাদানী, মহানগরের সহসভাপতি হাবিবুল্লা হাবিব, ফতুল্লা থানা শাখার সভাপতি সফিকুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ শাখার সভাপতি সোহেল প্রধান, উত্তর শাখার সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।