বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা  মানুষের চাহিদা পূরণে রূপগঞ্জে ১০০ শয্যা হাসপাতালের দাবি এমপি দিপু ভূঁইয়ার হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ শিশুদের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ: এমপি মান্নান বন্দরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন এর উদ্বোধন করলেন এমপি কালাম হামের কারণে জরুরি অবস্থা ঘোষণা করার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি: স্বাস্থ্যমন্ত্রী

ওমরা হজ্ব পালনে সৌদী আরব যাচ্ছেন এমপি শামীম ওসমান

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
নিজস্ব প্রতিবেদক: দুয়েক দিনের মধ্যে ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদী আরব যাচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমান।

রোববার (১৮ ফেব্রুয়ারী) বিকেলে শহরের রাইফেল ক্লাবে আওয়ামী লীগ ও অংগ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি ওমরা হজ্ব পালনে সৌদী আরব যাওয়ার কথা জানান।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘আমার ভালোবাসার সংসারে কোনো দ্বন্ধ করবেন না। কোনোকিছু পাওয়ার জন্য কোনো গ্রুপিং করবেন না। যার কপালে যেটা লেখা আছে সেটা পাবে। কাজ করুন, মানুষের সেবা করুন। আপনাদের পরিবারের জন্য দোয়া করব। কেননা আপনাদের আমি ভালোবাসি’।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।