শুক্রবার, ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত নারায়ণগঞ্জের সোহেল সিদ্ধিরগঞ্জে মাদক কারবারি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৮ জন গ্রেপ্তার  বন্দরে পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামি গ্রেপ্তার  মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মহানগর যুবদলের দোয়া  ফতুল্লায় অভিযান চালিয়ে ১৭ টি বন্যপাখি উদ্ধার করে অবমুক্ত  সাবেক মেয়র আইভীকে দেখতে গিয়ে নাসিকের চাকরি হারালেন এক কর্মচারী  সিদ্ধিরগঞ্জে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার  বিএনপি নেতা অকিল উদ্দিনের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের মশিউর রনির বিরুদ্ধে কুচক্রী মহলের ষড়যন্ত্র জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা পরিষদের সাতদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন  ফতুল্লায় বায়ু দূষণে অবৈধ দুই ইটভাটাকে আড়াই লক্ষ টাকা টাকা জরিমানা

ঈদেও থেমে নেই কাউন্সিলর দিনার মানবসেবা কার্যক্রম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

থেমে নেই মানবতার “মা” আখ্যায়িত কাউন্সিলর দিনার মানব সেবার কার্যক্রম। ঈদের দিনেও দেখা গেছে বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং সেখানে ব্লিচিং পাউডার ছিটানো থেকে শুরু করে এ পর্যন্ত বিভিন্ন ধরনের কার্যক্রম চালিয়ে যেতে দেখা গেছে।

শুধু তাই নয় আজ ৩ (আগস্ট) ৮ নং ওয়ার্ড শান্তিনগর এলাকায় এক বৃদ্ধা মহিলা মারা যায় কেউ গোসল করাই না। খবর পেয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৭,৮,ও ৯  নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আয়েশা আক্তার দিনা তার অসুস্থ শরীর নিয়েই মৃত লাশ  গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যান মৃতের বাড়িতে লাশ গোসল, কাফন, দাফনে এগিয়ে এসেছেন । এছাড়াও মহামারী করোনার শুরু থেকেই তার নেতৃত্বে গড়ে তুলা স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা করোণায় মৃত ব্যক্তিদের গিয়ে একান্ত আপনজনের মতোই লাশ কাফন দাফন করেন ।

এ প্রসঙ্গে  কাউন্সিলর দিনা জানান, আমি সকাল ৯ টায় খবর পাই আমার ৮ নং ওয়ার্ডের শান্তিনগর এলাকায় এক বৃদ্ধ মা মারা গেছেন তাৎক্ষণিক আমি আমার মৃত ব্যক্তি গোসল করানোর মহিলা টিম নিয়ে ছুটে যাই ,তার বাসায় গিয়ে তার গোসল কাপন সম্পন্ন করি।

প্রসঙ্গত মহামারী করোনা ভাইরাসের শুরু থেকেই  সরকারি ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ সহায়তা, জীবানুনাশক ছিটানো থেকে শুরু করে করোনার প্রভাবে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারের গর্ভবতি মায়েদের প্রসবকালীন দেখভাল ও সম্পূর্ণ খরচ বহন সহ সার্বিক সহযোগিতা করে চলেছেন ‘মানবতার মা খ্যাত’ এই নারী কাউন্সিলর।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।