নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসী, বিশেষ করে নারায়ণগঞ্জবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল।
সোমবার (২৫ মে) রাতে “নিউজ ২৪ নারায়ণগঞ্জ” কে দেওয়া এক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মনিরুল ইসলাম সজল বলেন, ঈদুল আজহা ত্যাগ ও আত্মোৎসর্গের শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র ঈদে সবার জীবনে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। আগামী ২৮ মে পবিত্র ঈদুল আযহা উদযাপিত হতে যাচ্ছে। ঈদে ঘর মুখে মানুষের নিরাপদে বাড়ি ফিরার ক্ষেত্রে সাবধানে ও নিরাপদে পৌঁছানার প্রতি খেয়াল রাখবেন। এছাড়া বাসাবাড়ি থেকে রওয়ানা হওয়ার পর বাসা বাড়ির তালা চাবি ঠিকমত খেয়াল রাখা এবং গ্যাস লাইন সতর্কীকরণ ভাবে রেখে যাওয়ার প্রতি পরামর্শ দেন। বেশিরভাগ মানুষ আমাদের দেশের মুসলমান হওয়ায় পবিত্র ঈদুল আযহাকে বহুলাংশে অনেক মুসলমানদের ভিতরে কুরবানীর ঈদ নামই পরিচিতি গড়ে উঠেছে। ধর্মীয় রীতিতে যাদের অর্থ আছে অর্থাৎ যাদের পশু কুরবানি দেওয়া ফরজ তাদের ক্ষেত্রে পশু কোরবানি দেওয়ার পর গবাদি পশুর বর্জ্য, রক্ত এবং উচ্ছিষ্ট অংশ যত্রতত্র না রেখে একটা নির্দিষ্ট স্থানে পুঁতে রাখবেন, যাতে পরিবেশের কোন দূষণ না ঘটে। এছাড়া ঈদে ঘরমুখী মানুষের নিরাপদে বাড়ি ফেরা এবং ঈদ পরবর্তীতে নিরাপদে যাতে আবার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে৷ সেজন্য আমার ওয়ার্ডবাসীসহ নারায়ণগঞ্জ তথা দেশের সর্বস্তরের জনগণের জন্য দোয়া ও মঙ্গল কামনা করি ।
তিনি সবাইকে ঈদের নামাজ আদায়, কোরবানির রীতি যথাযথভাবে পালন এবং অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
Leave a Reply