বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

ইজতেমা মাঠের ৩৮ ও ৩৯ নম্বর খিত্তা থাকবে নারায়ণগঞ্জের জন্য

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:
মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন বিশ্ব ইজতেমা আগামী ০২ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। এরই মধ্যে দূর-দুরান্তের তাবলিগের সাথীরা ইজতেমার ময়দানে যাওয়া শুরু করেছেন।

এবারের বিশ্ব ইজতেমায় অন্যান্য বারের চেয়ে বেশি লোক সমাগম হওয়ার সম্ভাবনা থেকে আলমি শুরার ইজতেমা আয়োজক কমিটি ইতিমধ্যে বিভিন্ন জেলার আগত মুসল্লিদের উদ্দেশ্যে তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান করার আহ্বান জানিয়েছেন।

এ জন্য নারায়ণগঞ্জকে দেওয়া হয়েছে বয়ানের মিম্বারের সাথে ৩৮ ও ৩৯ নম্বর খিত্তায়।
শুক্রবার থেকে তিন দিনব্যাপী ইজতেমা উপলক্ষে নেওয়া হয়েছে নানাধরনের প্রস্তুতি। ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমা আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

প্রতিবারের মতো এবারো যোগ দেবেন দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি। ফলে ইজতেমাকে সফল করতে আয়োজকদের পাশাপাশি কাজ করছে বিভিন্ন সংস্থা। সার্বিক নিরাপত্তা বিধানে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থাও গ্রহণ করেছে নানা ব্যবস্থা। আবহাওয়া অনুকূলে থাকলে টঙ্গীর তুরাগ তীরে রেকর্ড সংখ্যক মুসল্লি বিশ্ব ইজতেমায় যোগ দেবেন বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।