মঙ্গলবার, ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ জনগণের মত আমিও দুর্ভোগের শিকার: কালাম অতীতে যেমন আপনাদের পাশে ছিলাম তেমনি সামনেও থাকবো: মোহাম্মদ আলী কাসেমীর ফ্যানপেজে অপপ্রচার রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ সাধারণ ভোটারদের থেকে আমরা ব্যাপক সমর্থন পাচ্ছি: মাকসুদ হোসেন আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, সংখ্যালঘু বলতে কিছু নেই: মান্নান হাসিনা সরকার কুড়ে কুড়ে খেয়ে দেশের রন্দে রন্দে দুর্নীতি ঢুকিয়ে দিয়েছে: মামুন মাহমুদ আপনারা ইতোমধ্যেই কিছু খেলা খেলে ফেলেছেন, চূড়ান্ত খেলার অপেক্ষা করেন:মনির কাসেমী  খেজুর গাছই হলো ধানের শীষের প্রতীক: মাসুদুজ্জামান ধানের শীষের পক্ষে পাঠানটুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০৩ সদস্য বিশিষ্ট নির্বাচনী পরিচালনা কেন্দ্র কমিটি গঠন

আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভোটার, সংখ্যালঘু বলতে কিছু নেই: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গঠনে বিএনপির বিকল্প নেই’ বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি বলেন, “বিএনপিকে বিজয়ী করে দুঃশাসন দূর করে ন্যায়বিচার প্রতিষ্ঠিত করার সুযোগ করে দেবেন। রাষ্ট্রগঠনে আমাদের নেতা তারেক রহমান যে পরিকল্পনা করেছেন, তা বাস্তবায়ন করতে হলে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের উন্নয়ন, নারী অগ্রাধিকার ও ফ্যামিলি কার্ড দেওয়ার যে ঘোষণা দিয়েছেন, তার সুযোগ-সুবিধা শুধু নারীরাই নয়, সবাই পাবে।”

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্ধিরগঞ্জের ৬ ও ১০ নম্বর ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

পথসভায় আজহারুল ইসলাম মান্নান আরও বলেন, “আমরা সবাই এই দেশের নাগরিক, এই দেশের ভোটার। সংখ্যালঘু বলতে কিছু নেই। তারেক রহমান বলেছেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, মুসলিম সবাই এক। কোনো ভেদাভেদ নেই। আপনাদের সম্পদ দখল করেছে আওয়ামী লীগ। বিএনপির লোকজন করেনি। আমার সোনারগাঁয়ে কোনো বিএনপির লোক আওয়ামী লীগের এক শতাংশ জমিও দখল করেনি। ৫ আগস্টের পর হিন্দু সম্প্রদায়ের বাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠানে একটিও আঁচড় লাগেনি। দুর্গাপূজায় আমাদের বিএনপির নেতাকর্মীরা আপনাদের সহযোগিতা করেছে।”

গণসংযোগে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক এস এম আসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অকিল উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন, শাহ আলম হীরা, রিয়াজুল ইসলাম, কামাল হোসেন ও রুহুল আমিন প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।