রবিবার, ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ-ঢাকা বিআরটিসি এসি বাস সার্ভিসের উদ্বোধন  এমপি কালামে’র রাজনৈতিক সচিব হলেন পুত্র আশা আই.ই.টি, সরকারি উচ্চ বিদ্যালয় ব্যাচ ৯৮’র ইফতার মাহফিল সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ডে সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী আরিফ মীর  নারায়ণগঞ্জের যে পরিবর্তন হওয়া দরকার সেই পরিবর্তনগুলো হয়নি: প্রতিমন্ত্রী সাকি ব্রিটিশ আমল থেকে এই শহরকে প্রাচ্যের ড্যান্ডি বলা হতো কিন্তু নারায়ণগঞ্জ উন্নয়ন থেকে বঞ্চিত: এমপি কালাম সিদ্ধিরগঞ্জে মসজিদের সামনে নির্মাণসামগ্রীর স্তুপ, মুসল্লিদের চলাছলে ভোগান্তি  রাজধানীর পাশেই নারায়গঞ্জ হচ্ছে সবচেয়ে অবহেলিত একটি জেলা: প্রশাসক সাখাওয়াত আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন  এতিম শিশুদের নিয়ে রোটারি ক্লাব অফ নারায়ণগঞ্জ রিভার সিটির ইফতার ও দোয়া মাহফিল

আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে  একটি সুন্দর বাংলাদেশ গড়বো: এমপি আল-আমিন 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বলেছেন, “আমরা মনে করি যে গণঅভ্যুত্থানে একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে ছিলাম। নারায়ণগঞ্জেও গণসংহতি আন্দোলন, ছাত্র ফেডারেশন রাজপথে সক্রিয়ভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিল। ঢাকাতেও সক্রিয়ভাবে একসঙ্গে আন্দোলন সংগ্রাম করেছি।”

শনিবার (৭ মার্চ) বিকেলে শহরের একটি রেস্তোরাঁয় গণসংহতি আন্দোলনের ইফতার আয়োজনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আমরা দেখেছি দেশের একটি কাক্সিক্ষত পরিবর্তনের জন্য যে স্বংস্কার ও একটি পরিবর্তিত বাংলাদেশের কথা বলেছিলাম। গণসংহতি আন্দোলনের মূল নেতৃত্ব জোনায়েদ সাকি ভাইসহ সকল নেতৃবৃন্দ সবসময় স্বংস্কার ও পরিবর্তনের পক্ষে একটি পজেটিভ মনোভাবের মধ্যে ছিলেন এবং সোচ্চার ছিলেন।”

“আমরা প্রত্যাশা করি ঐক্যবদ্ধভাবে আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বো। নারায়ণগঞ্জকে পরিবর্তনকামী, গণতন্ত্রমুখী এবং ফ্যাসিস্টবিরোধী যত রাজনৈতিক দলমতের ব্যক্তিবর্গ আছেন, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষে পরিবর্তিত, কাক্সিক্ষত ও সমৃদ্ধ নারায়ণগঞ্জ গড়ার লক্ষে একসঙ্গে কাজ করবো।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

গণসংহতি আন্দোলনের জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মাসুদুজ্জামান মাসুদ, র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু, ইসলামী আন্দোলনের মহানগর শাখার সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, গণঅধিকার পরিষদের জেলা সভাপতি নাহিদ হোসেন, এনসিপির কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।