মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে তিতাস গ্যাসের লাইনে বিস্ফোরণে আগুন, স্থানীয়দের সহায়তায় নিয়ন্ত্রণে ইপিআই টিকা অর্থের বিনিময়ে দেওয়ার অভিযোগে নারীকে ১ মাসের কারাদণ্ড  বন্দরে মাদ্রাসা ছাত্র অপহরণ মামলার মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার  আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম  আমরা হকার মুক্ত করি নাই, আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি: মামুন মাহমুদ  হকার উচ্ছেদের সকল রেকড ভেঙ্গে  দিলেন নাসিক প্রশাসক এড. সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে ২ জনকে গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের নতুন আরেকটি হত্যা মামলায় আইভীকে গ্রেপ্তার দেখালো পুলিশ শিক্ষা বৃত্তি ও সাধারণ চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদানের চেক বিতরণ  একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ 

আমরা জিরো টলারেন্সে আছি, অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে: সাংসদ আবুল কালাম 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, হকার ও যানজটমুক্ত একটি সুন্দর নগরী গড়ে তোলার দীর্ঘদিনের প্রত্যাশা আজ বাস্তবায়নের পথে এগিয়েছে। এ উদ্যোগকে তিনি একটি “ঐতিহাসিক দিবস” হিসেবে উল্লেখ করেন।

সোমবার (১৩ এপ্রিল) নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত করতে শুরু হওয়া উচ্ছেদ অভিযানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বেলা ৩টায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের সমন্বয়ে এ অভিযান শুরু হয়।

তিনি বলেন, অতীতে এককভাবে হকার উচ্ছেদের চেষ্টা সফল হয়নি। কিন্তু এবার সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে, যা একটি ঐতিহাসিক পরিবর্তনের সূচনা করেছে।

তিনি আরও বলেন, সিটি করপোরেশনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হলেও আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের। জনপ্রতিনিধি হিসেবে তারা জনগণের প্রত্যাশা বাস্তবায়নে সহযোগিতা করছেন।

ভবিষ্যতে আবার হকার বসার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, “আমরা জিরো টলারেন্সে আছি। অতীতের মতো যেন পুনরায় হকার বসতে না পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করা হবে।”

চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের কোনো অবৈধ কর্মকাণ্ডকে প্রশ্রয় দেবে না।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, নাসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম, সন্ত্রাস নির্মুল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও সাংস্কৃতিক ব্যক্তি রফিউর রাব্বি, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, জামায়াতে ইসলামী মহানগরীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন, গণসংহতি আন্দোলনের তারিকুল ইসলাম সুজন, ইসলামী আন্দোলন মহানগরের সভাপতি মুফতি মাছুম বিল্লাহ, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরউদ্দিন আহমেদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ফারহানা মানিক মুনাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।