, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রুপগঞ্জে ৭টি হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় নারী আটক

ভোলায় ভয়াবহ আগুনে ৩০ প্রতিষ্ঠান ভস্মিভূত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের মির্জাকালু খাসমহল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে।

এতে অন্তত আড়াই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

হাসাননগর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ চৌধুরী জানান, সকালে ইউনিয়নের খাশমহল বাজারে একটি লেপ-তোশকের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এরই মধ্যে বাজারের আজাদের চায়ের দোকান, হারুনের মুদি দোকান, জসিমের মুদি দোকান, নুর ইসলামের কাঠের দোকান, জাহাঙ্গীর, শাজাহান, ফারুক ও ফিরোজের বাসাসহ প্রায় ৩০টি ঘর পুড়ে যায়। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির অগ্নিকাণ্ডের সত্যাতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডে ছোট-বড় প্রায় ৩০টি দোকান ও বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ভোলা সদর, বোরহানউদ্দিন, তজুমদ্দিন ও লালমোহনসহ ফায়ার সাভিসের ৪টি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে তাদের দুই কোটি ৬৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।