, , ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জ পুলিশ সুপারকে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে বদলীজনিত বিদায়ী সম্মাননা স্মারক প্রদান নারায়ণগঞ্জে নতুন এসপি হাবিবুর রহমান, আইনশৃঙ্খলা নিয়ে বড় প্রত্যাশা জেলাবাসীর নারায়ণগঞ্জ সদরে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ রুপগঞ্জে ৭টি হত্যা ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী সবুজ গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের পৃথক অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, স্ত্রীকে জানালো পুলিশ চাষাড়ায় শিশুকল্যাণ স্কুলের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ বন্দরে পৃথক অভিযানে ১২০ পিস ইয়াবাসহ তিন আসামি গ্রেপ্তার  বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালানোর সময় নারী আটক

রাজশাহীতে ট্রাফিক সার্জেন্ট পিটানো সেই বেলাল গ্রেফতার

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

রাজশাহীতে ট্রাফিক পুলিশের সার্জেন্টের ওপর হামলাকারী বেলাল হোসেনকে (২৬) গ্রেফতার করা হয়েছে।

বুধবার দিবাগত রাত ১টার দিকে নাটোর মাদরাসা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বৃহস্পতিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বেলাল বাসে চড়ে পালাচ্ছিলেন। আরএমপির রাজপাড়া থানা পুলিশসহ বিভিন্ন ইউনিটের সদস্যরা তথ্য-প্রযুক্তির সহায়তায় একযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।

গ্রেফতার বেলালের বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তার বাবার নাম শামসুল হক।

গত মঙ্গলবার নগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে বিপুল কিশোর নামে এক ট্রাফিক সার্জেন্ট দায়িত্ব পালন করছিলেন। বেলাল ওই সময় হেলমেট ছাড়া একটি মোটরসাইকেল চালিয়ে আসছিলেন। সার্জেন্ট বিপুল তার মোটরসাইকেলের কাগজ দেখতে চান। একইসঙ্গে হেলমেট না থাকার কারণে তিনি মামলা লিখতে শুরু করেন।

এ সময় সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান বেলাল। হঠাৎ পার্শ্ববর্তী ফার্নিচারের দোকান থেকে চেলাকাঠ নিয়ে এসে তার ওপর হামলা করেন। এতে সার্জেন্ট বিপুল গুরুতর আহত হন।

এ নিয়ে মঙ্গলবার রাতেই নগরীর রাজপাড়া থানায় বেলালকে একমাত্র আসামি করে একটি মামলা হয়। সার্জেন্ট বিপুল নিজেই মামলার বাদী

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।