, , ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা ফতুল্লায় বিএনপি নেতাকর্মীদের অস্থায়ী কার্যালয়ে আগুন, তদন্তে পুলিশের দুটি দল রাজপথে নামছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল, খানপুর থেকে বিশাল প্রতিবাদ মিছিলের প্রস্তুতি কৈশোরের রাজপথ থেকে যুবদলের শীর্ষ আসন, সজলের সাড়ে তিন দশকের রাজনৈতিক অধ্যায় রূপগঞ্জে ডিবির অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার তারেক রহমানের নির্দেশনায় মাঠে নামছে বিএনপি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির কোটি টাকার সিন্ডিকেটের অভিযোগ, আলোচনায় ইরফান ভূঁইয়া নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১ পরিবার পেল ৬৯ লাখ টাকা সাংবাদিকদের বছরজুড়ে খেলাধুলায় রাখতে সহযোগিতার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ও সড়ক অবরোধের অভিযোগে আওয়ামী লীগের ৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ২৪ নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সড়ক অবরোধ, দাঙ্গা-হাঙ্গামা ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন অজ্ঞাতনামা নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

গত ১০ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় এ ঘটনা ঘটে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার তিন দিন পর, ১৩ নভেম্বর রাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. ওয়ালিউল্লাহ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ ঘটনায় থানায় মামলা নম্বর ২২।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১০ নভেম্বর রাত ৭টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ইতলা এলাকায় চাষাঢ়াগামী সড়কে নাশকতার উদ্দেশ্যে একদল লোক জড়ো হয়েছে। পরে রাত ৮টা ৫ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আবু বকর সিদ্দিক (রা.) মসজিদের সামনে ২০ থেকে ৩০ জনকে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সড়ক অবরোধ করতে দেখে।

এ সময় তাঁরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দেন বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চালানো হলেও কাউকে আটক করা সম্ভব হয়নি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, অভিযুক্তরা সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় যানবাহন, অফিস ও দোকানে অগ্নিসংযোগ, ভাঙচুরসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দণ্ডবিধির ১৪৩, ১৪৭, ১৪৮ ও ১৪৯ ধারা এবং বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩ ও ৬ ধারায় মামলা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, এজাহারের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।