মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নারায়ণগঞ্জ সদরে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন: ১৮০ দিনে ১০ হাজার গাছ লাগানোর লক্ষ্য যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন সাংবাদিক আসাদুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-এর তীব্র নিন্দা মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত নারায়ণগঞ্জে সোমবার রাত পর্যন্ত প্রায় ১০ ঘণ্টা লোডশেডিংয়ের আশঙ্কা  যারা লাইসেন্স পাবেন, তাদেরকে একটি করে আইডি কার্ড দেওয়া হবে: প্রশাসক সাখাওয়াত

তরুণকে পিটিয়ে হত্যার ঘটনায়: গ্রেফতার ৫

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় শহিদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় দায়েরকৃত মামলায় আরো পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৪ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা পুলিশের ওসি সুমন্ত কুমার মোহন্ত।

গ্রেপ্তার পাঁচজনের মধ্যে একজন কিশোর (১৭)। বাকি চারজন হলেন- উফারমারা গ্রামের মোতাহার হোসেন (১৯), লাজু (৩৫) ও রবিউল ইসলাম (৩২) এবং আদর্শপাড়ার হাসেম আলী (৫০)।

এ ঘটনায় দায়েরকৃত পৃথক তিনটি মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেপ্তার করা হলো। এর আগে ১৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। প্রথম দফায় ৫ আসামির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

নিহত শহীদুন্নবী জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রিপাড়া এলাকার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সাবেক গ্রন্থাগারিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। গত বছর চাকরিচ্যুত হওয়ার পর তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।

গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে পাটগ্রাম উপজেলার বুড়িমারী বাজারের বাসকল এলাকায় শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।