, , ,
শিরোনামঃ
ফতুল্লা থানা এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন আতিকুর রহমান মুন্না নজরুলের সাম্য-মানবতার চেতনা ও দেশপ্রেমের আদর্শ নতুন প্রজন্মে ছড়িয়ে দিতে হবে’ : প্রধানমন্ত্রী তারেক রহমান ফতুল্লায় অপহরণের পর হত্যা; লেপ-তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার  এইচএসি পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা জানালেন সাংবাদিক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ নিজাম উদ্দিনের কোটি টাকায় নেওয়া দুই ঘাটের ইজারা বাতিল করল বিআইডব্লিউটিএ জন্ম-মৃত্যু নিবন্ধনে ‘দৃষ্টান্তমূলক সাফল্য’ অর্জনে সোনারগাঁও ইউএনও’কে বিশেষ প্রশংসাপত্র দিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসন বাবাকে বাঁচান, পড়াশোনা বন্ধ হয়ে যাবে, ঔষধ কেনার টাকাও নেই- মানবিক ডিসির গণশুনানিতে অসহায় মানুষের আর্তনাদ ও সমাধান ছাড়িয়ে নিতে বিএনপির নেতার দৌড়ঝাপ অব্যাহত ;সিদ্ধিরগঞ্জে অস্ত্রধারী সন্ত্রাসী নাজির গ্রেপ্তারে স্বস্তি ফিরলেও নাশকতার আশংকা একটি বাসযোগ্য ও আধুনিক নগরী গড়তে হলে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন: প্রশাসক সাখাওয়াত সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৫০ পুরিয়া হেরোইনসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

ফতুল্লায় অপহরণের পর হত্যা; লেপ-তোশকে মোড়ানো বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লায় এক বিকাশ ব্যবসায়ীকে অপহরণের পর হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে অজ্ঞাত স্থানে হত্যার পর তার মরদেহ লেপ-তোশকে মোড়িয়ে সড়কের পাশে ফেলে রাখা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকার জামতলা হাজী ব্রাদার্স রোডের এমপি গলি সংলগ্ন সড়কের পাশ থেকে মো. মোতালে হোসেন (৬১) নামে এক বিকাশ ব্যবসায়ীর মরদেহ লেপ-তোশকে মোড়ানো অবস্থায় সড়কের পাশ থেকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

নিহত মো. মোতালেব হোসেন (৬১), লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার শিবপুর এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে তিনি ফতুল্লার মাসদাইর গোরস্থান এলাকার ফারুক মিয়ার জাজিরা টাওয়ারের ষষ্ঠ তলায় বসবাস করছিলেন। তিনি মাসদাইর বাজারে একটি লাইব্রেরি ও বিকাশ এজেন্টের ব্যবসা পরিচালনা করতেন।

পুলিশ জানায়, বুধবার রাত থেকে মোতালেব হোসেন নিখোঁজ ছিলেন। পরে তার স্বজনরা ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা সড়কের পাশে লেপ-তোশকে মোড়ানো একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে এবং ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বুধবারই তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া শ্বাসরোধের পাশাপাশি গরম পানির ছ্যাঁকা দেওয়ারও আলামত পাওয়া গেছে।

তিনি আরও জানান, ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন, জড়িতদের শনাক্ত এবং গ্রেপ্তারে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।