মঙ্গলবার, ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের সংবাদ সম্মেলন নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত পরিবেশ সংরক্ষণ ও মান উন্নয়ন সচেতনতামূলক মতবিনিময় সভা  ঢাকায় শ্রমিক সমাবেশকে ঘিরে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক আসলামের ব্যাপক প্রস্তুতি  শহরকে হকার, যানজট ও মাদকমুক্ত করতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি মিজানুর বন্দরে ওয়ারেন্ট ও পলাতক আসামিসহ বিভিন্ন অপরাধে ৭ জনকে গ্রেপ্তার শিশুদের হাতে ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে: মামুন মাহমুদ ফতুল্লায় অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা  ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে ডিজেল বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা 

নারায়ণগঞ্জে আইনগত সহায়তা দিবস পালিত

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে দিবসটির কর্মসূচি শুরু হয়। র‍্যালিটি আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।র‍্যালি শেষে আদালত প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন আইনগত সেবাপ্রদানকারী স্টলের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সিনিয়র জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির চেয়ারম্যান আবু শামীম আজাদ বলেন, আর্থিক সংকটের কারণে যারা আইনি সহায়তা নিতে পারেন না, তাদের পাশে রাষ্ট্র লিগ্যাল এইডের মাধ্যমে রয়েছে।
তিনি বলেন, “আইনের আশ্রয় নেওয়া কোনো অনুগ্রহ নয়, এটি প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার।”জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, আইনের দৃষ্টিতে সব নাগরিক সমান। তবে প্রকৃত সমতা নিশ্চিত করতে হলে সবার জন্য আদালতের দরজা পর্যন্ত পৌঁছানোর সুযোগ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।