শুক্রবার, ৩রা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ যেভাবে পরিকল্পিতভাবে তৈরি হওয়ার কথা ছিল সেটি হয়নি: নাসিক প্রশাসক মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক রানার বিরুদ্ধে গুমের অভিযোগ,গ্রেপ্তার ৩ জন রূপগঞ্জে অবৈধভাবে ব্যারেলে তেল বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা  দলের বাহিরে গিয়ে কেউ কখনো সুবিধা করতে পারেনি ভবিষ্যতেও পারবে: মামুন মাহমুদ  আড়াইহাজারে পুলিশ হত্যা ও ডাকাতি মামলার আসামিসহ চারজন গ্রেপ্তার  চাষাড়ায় হকারদের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, মালামাল জব্দ পুলিশ লাইন্সে ক্যান্সার সচেতনতায় স্বাস্থ্য শিক্ষা জ্ঞান বিনিময় সভা ফতুল্লায় শীর্ষ সন্ত্রাসী রাজ্জাক ও তার ছেলে ৫৩ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার  প্রায় ২৫ হাজার লিটার অবৈধভাবে মজুত করা ডিজেল উদ্ধার, মজুতদাররা রাষ্ট্রের শত্রু : ডিসি জাহিদুল ইসলাম মিঞা সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে মতবিনিময় সভা

মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক রানার বিরুদ্ধে গুমের অভিযোগ,গ্রেপ্তার ৩ জন

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত ইসলাম রানাসহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে এক যুবককে ডেকে নিয়ে মারধর করে গুম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ভুক্তভোগী যুবক শুভর মা মাকসুদা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

মামলার এজহারে বলা হয়, গত ২৯ মার্চ সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মো. শাকিল (২৫) ও লাল শুভ (২২) মুঠোফোনে জরুরি কাজের কথা বলে পিংকির স্বামী শুভকে ফতুল্লা থানাধীন চানমারী বস্তি এলাকায় ডেকে নেয়। পরে পূর্ব শত্রুতার জেরে সেখানে তাকে মারধর করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। এরপর থেকে শুভর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং তার কোনো খোঁজ মেলেনি।

পরে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, চাষাঢ়া রেললাইন সংলগ্ন একটি অটোরিকশার গ্যারেজে নিয়ে তাকে মারধর করে গুম করা হয়।

মামলায় যাদের আসামি করা হয়েছে তারা হলেন-মো. শাকিল (২৫), সাখাওয়াত ইসলাম রানা (৪০), ওয়াসিম (১৯), আব্দুর রাজ্জাক (৫০), দিপু (২৩), লাল শুভ (২২), জাহিদ (৪০) ও বিলকিছ (৩২) সহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তি। তাদের সবার বাড়ি ফতুল্লার ইসদাইর বস্তি এলাকায় বলে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ইতোমধ্যে সাব্বির, রাজ্জাক ও মহসিন নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন ফকির জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিখোঁজ শুভকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্তরা স্থানীয় সন্ত্রাসী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা শুভর জীবনের জন্য শঙ্কিত এবং দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।