নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আজ সোমবার নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা মোতাবেক সাড়া দেশের ন্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি পেট্রোল পাম্প নিয়মিত মনিটরিং করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারদের নিয়ে এক মতবিনিময় সভা আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার স্থানীয় সরকার এরউপপরিচালক(উপসচিব) মিজ নিলুফা ইয়াসমিন।উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফায়েজ উদ্দিন।
এসময় দায়িত্ব প্রাপ্ত অফিসারদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করা হয় এবং প্রতিটি পেট্রোল পাম্পের জ্বালানি তেলের মজুদ সরবরাহ ও বিপণন কার্যক্রম যথাযথভাবে তদারকি করতে তাদের অবহিত করা হয়।
নারায়ণগঞ্জ সদর উপজেলাধীন প্রতিটি ফিলিং স্টেশনের জন্য ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারগণ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ/বিপিসি নির্ধারিত পদ্ধতিতে কাজ করবেন ও দৈনিক প্রতিবেদন দিবেন।এই সময়ে সদর উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply