নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) সকাল এগারোটায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, ছিনতাই, যানজট, অবৈধ গ্যাস, হকার উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এড. আবুল কালাম, নারায়ণগঞ্জ -২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ -১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য এড. আব্দুল্লাহ আল আমিন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, র্যাব -১১ এর সিইও সাজ্জাদ হোসেন, জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মশিউর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নূর কুতুবুল আলম, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা মাঈনুদ্দিন আহম্মাদ, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল,জেলা কমান্ড্যান্ট আনসার ও ভিডিপি কর্মকর্তা কানিজ ফারজানা শান্তা, মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি মাসুম বিল্লাহসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ।
Leave a Reply