শনিবার, ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
দশ মামলায় জামিন, আর একটি হত্যা মামলায় আইভীকে ‘শ্যােন অ্যারেষ্ট’  নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক  অটোচালক শাহাদাতের পাশে এমপি মান্নান, দিলেন নতুন অটোরিকশা  আড়াইহাজারে প্রবাসীর বাড়িতে ডাকাতি, আহত ১ এনসিপির কেন্দ্রীয় সদস্য তনু’কে সাময়িক অব্যাহতি,কারণ দর্শানোর নোটিশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে সোনারগাঁয়ের মো. মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জ জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা ও মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত  নবনিযুক্ত নাসিক প্রশাসকের সাথে সাবেক কাউন্সিলর সাদরিলের সাক্ষাৎ

দ্রুততম সময়ের মধ্যে ভাঙাচোরা সড়ক মেরামত করে তোলা হবে নাসিক প্রশাসক 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৪ নম্বর ওয়ার্ডের ভুঁইয়ারবাগ এলাকায় নির্মাণাধীন সড়কের ঢালাই কাজ পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন-এর নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাস্তার নির্মাণকাজের খোঁজখবর নেন। এ সময় ঠিকাদারের সঙ্গে কাজের অগ্রগতি নিয়ে কথা বলেন এবং দ্রুত কাজ শেষ করার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, নারায়ণগঞ্জ শহরের অধিকাংশ সড়ক ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দ্রুততম সময়ের মধ্যে এসব সড়ক মেরামত করে চলাচলের উপযোগী করে তোলা হবে। একই সঙ্গে নগরীর প্রধান সড়কগুলোর যানজট নিরসনে খুব শিগগিরই সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে। এ জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী এ এস এম মশিউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ এম আনোয়ার প্রধানসহ দলীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।