বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ভাষাসৈনিক প্রয়াত আলী আহাম্মদ চুনকার ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া সাংবাদিককে কারাদণ্ড ও জরিমানা সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসী পানি আক্তারের অন্যতম সহযোগী ও যুবলীগ ক্যাডার হৃদয় গ্রেপ্তার নগরীর দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক মামলায় ৯ জন গ্রেপ্তার  ৬০ দিনের বিশেষ পরিকল্পনা নাসিক প্রশাসক সাখাওয়াতের  আলোচিত কণ্ঠশিল্পী নোবেল’কে সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার  বাজারে তদারকিমূলক অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধের হুমকি,ডিসিকে ক্যাবের স্মারকলিপি  প্রশাসনের কাছে দাবি-সকলকে আইনের আওতায় এনে সাপ্লাই চেইন ঠিক রাখা হোক: দিপু ভুঁইয়া ত্যাগের মুল্যায়ন পেলেন এড. সাখাওয়াত, হলেন নাসিক প্রশাসক

নগরীর দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ফতুল্লা থানা এলাকার দেওভোগে একটি বাসার ছাদ থেকে পড়ে মো. হুসাইন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর বাবা বলেন, ‘সকালের দিকে পরিবারের অজান্তে সে আমাদের বাড়ির দ্বিতীয় তলার ছাদে চলে যায়। পরে সেখান থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। বিষয়টি আমরা জানতে পেয়ে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২টার দিকে আমার সন্তান মারা যায়।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শিশুর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।