মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জ নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী মান্নানের পক্ষে উঠান বৈঠক  ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি, সাঁতরে বাঁচলেন ১৩ শ্রমিক ইউনিয়নবাসী তিনবার চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছেন,এবারও নির্বাচিত করবেন: মাকসুদ হোসেন ধানের শীষকে আমাদের সকলকে বয়ে নিয়ে যেতে হবে: আবুল কালাম বন্দরে ছিনতাইয়ের প্রস্তুতিকালে একজন গ্রেপ্তার  শুধু দল নয়, মাটি ও মানুষের কথাও ভাবতে হবে: গিয়াসউদ্দিন যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে: আল আমিন নারায়ণগঞ্জের নারীদের নিয়ে ব্যাপক কাজ করবো,তাদের অসুবিধাগুলো সমাধান করবো: নার্গিস মাকসুদ স্বামীর ছুরিকাঘাতে নারী উদ্যােক্তা ইতি মারা যায়, আদালতে সেন্টুর স্বীকারোক্তি  এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান

ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি, সাঁতরে বাঁচলেন ১৩ শ্রমিক

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

ধলেশ্বরী নদীতে ইট পরিবহনকারী একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, নদী তীরের অদূরে একটি ইটবাহী ট্রলার ধীরে ধীরে নদীতে ডুবে যাচ্ছে। এ সময় ট্রলারে থাকা দিনমজুর ও চালক পানিতে ঝাঁপিয়ে পড়েন।

এ বিষয়ে জানতে চাইলে বক্তাবলী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাবিকুজ্জামান বলেন, “ঘটনার কথা শুনেছি এবং একটি ভিডিও পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিস্তারিত জেনে পরে জানানো যাবে।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।