সোমবার, ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
যেই হাত নিয়ে কেন্দ্র দখলে আসবে, সেই হাত জনতা ঐক্যবদ্ধ হয়ে ভেঙে দেবে: আল আমিন নারায়ণগঞ্জের নারীদের নিয়ে ব্যাপক কাজ করবো,তাদের অসুবিধাগুলো সমাধান করবো: নার্গিস মাকসুদ স্বামীর ছুরিকাঘাতে নারী উদ্যােক্তা ইতি মারা যায়, আদালতে সেন্টুর স্বীকারোক্তি  এই নির্বাচনকে ঘিরে যেন কোনো অরাজকতা বা অপ্রীতিকর ঘটনা না ঘটে: মান্নান হরিণ প্রতীকের গণজোয়ারে কোনো হুমকি-ধমকি বলা ষড়যন্ত্র টিকবে না :শাহ আলম যখন বসন্তকাল চলে যায়, কোকিলকে আর খুঁজে পাওয়া যায় না: গিয়াসউদ্দিন আড়াইহাজারে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী জোট প্রার্থী মনির কাসেমী বিরুদ্ধে কোটি টাকার মানহানি মামলা  নাসিক ৮ নং ওয়ার্ডে সাবেক ছাত্রদল নেতা খোকনের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারে না যাওয়ায় মা-মেয়েকে লাঞ্ছিতের অভিযোগ

আড়াইহাজারে কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শনে সেনাবাহিনী

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

আড়াইহাজার উপজেলায় কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন নবম আর্টিলারি ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. আনোয়ার উজ জামান। পরিদর্শন শেষে তিনি কেন্দ্রগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) তিনি ৪৫ এমএলআরএস রেজিমেন্ট আর্টিলারির মোতায়েন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেন।

এ সময় তাঁর সঙ্গে ইউনিটের অধিনায়ক ও উপঅধিনায়ক, আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সেনাবাহিনীর একটি টহল দল উপস্থিত ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, পরিদর্শনকালে প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল। দায়িত্বপ্রাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী ও সেনাসদস্যরা পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন। এতে ভোটকেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় ছিল।

পরিদর্শনের সময় ব্রিগেড কমান্ডার দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। পাশাপাশি নির্বাচনকালীন সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

পরে তিনি আড়াইহাজার সেনা ক্যাম্প পরিদর্শন করেন এবং সেখানে মোতায়েন সেনা সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।