শনিবার, ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের প্রচারে না যাওয়ায় মা-মেয়েকে লাঞ্ছিতের অভিযোগ পার্লারের টয়লেট থেকে নিখোঁজের ৯ দিনপর এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার আড়াইহাজারে সড়ক দখল করে বিএনপি প্রার্থী আজাদের নির্বাচনী মঞ্জ, উচ্ছেদ ও জরিমানা আমরা প্রতিশ্রুতিতে নয়, কাজে বিশ্বাস করি: কালাম বন্দর থানার ওসি একটি বিশেষ প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন: তারিকুল জনপ্রতিনিধি মানে জনগণের চাকর, জনগণের ওপর বসে থাকা কোনো প্রভু নয়:অঞ্জন দাস কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে: নান্নু মুন্সি মান্নান সাহেব কিছুদিন আগে দস্তখত করা শিখেছে, তাকে মনোনয়ন দিয়েছে: গিয়াসউদ্দিন সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে: দিপু ভূঁইয়া

কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে: নান্নু মুন্সি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী আতিকুর রহমান নান্নু মুন্সী বলেছেন, “মামুনুল হক ধোঁকাবাজ, আমাকে বলেছিলো ১১ দলের জোটে আপনাকে নারায়ণগঞ্জ-৩ আসন দেওয়া হবে। কিন্তু করছে ধোঁকাবাজি। এসব হুজুরদের দিয়ে ইসলাম চলবে না।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানার ৭নং ওয়ার্ডের আদমজী এমডব্লিউ উচ্চ বিদ্যালয়ে সংলগ্ন আয়োজিত এক উঠান বৈঠকে তিনি একথা বলেন।

বটগাছ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী নান্নু মুন্সী বলেন, “কিছু দল আছে, মুখে ইসলাম বললেও অন্তরে ইসলাম নেই। জামায়াত ইসলামের উপরে ইসলাম আর ভিতরে শয়তানী। একজন ইসলামী দলের নেতা হয়ে উল্টাপাল্টা কথা বললে আমরা তা মেনে নিবো না।”

তিনি আরও বলেন, “আমি যেখানে যাই, দাওয়াত ছাড়াই মানুষ উপস্থিত হয়। আর এই উপস্থিতি দেখে আমার মনে হচ্ছে আমি বিপুল ভোটে নির্বাচিত হবো। আমরা জনসভা না করেও নিরব বিপ্লব ঘটাবো। কিছু কিছু প্রার্থী শুনতাছি কোটি কোটি টাকা খরচ করছে, কিন্তু আমার ২/১ লাখও খরচ হয়নি। আমি আশা করি, আপনারা বটগাছ মার্কায় ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেবেন।”

উঠান বৈঠক শেষে আতিকুর রহমান নান্নু মুন্সী তার বটগাছ মার্কা প্রতীক নিয়ে নাসিক ৬ ও ৭নং ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেন।

এসময় গণসংযোগকালে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা ৭নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মোঃ তাইজুল ইসলাম, আবদুর রহমান, নোমান দেওয়ান, বাংলাদেশ খেলাফত আন্দোলন সিদ্ধিরগঞ্জ থানার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোহাম্মদ আল-আমীন এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।