শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে: দিপু ভূঁইয়া নির্বাচিত হলে সোনারগাঁয়ে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না: মান্নান শতভাগ ফেয়ার এবং লেভেল প্লেয়িং ফিল্ড হবে আশা করি: মাকসুদ হোসেন প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না: শাহ আলম মান্নানের সঙ্গে যারা কাজ করে, তাদের অধিকাংশই ওই এলাকার চিহ্নিত খারাপ মানুষ: গিয়াসউদ্দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে,ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি নেতা আবুল হোসেনের গণসংযোগ  বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না: মান্নান

নির্বাচিত হলে সোনারগাঁয়ে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না: মান্নান

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। যদি এই আসনে বিএনপি নির্বাচিত হয়, তাহলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সোহেল রানা, সোহাগ ভূঁইয়া এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।