শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে নাসিক ৮ নং ওয়ার্ডে ধানের শীষের গণসংযোগ ও লিফলেট বিতরণ ব্যক্তিগত মতপার্থক্য ভুলে দলের স্বার্থে কাজ করতে হবে: দিপু ভূঁইয়া নির্বাচিত হলে সোনারগাঁয়ে মাদক, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না: মান্নান শতভাগ ফেয়ার এবং লেভেল প্লেয়িং ফিল্ড হবে আশা করি: মাকসুদ হোসেন প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না: শাহ আলম মান্নানের সঙ্গে যারা কাজ করে, তাদের অধিকাংশই ওই এলাকার চিহ্নিত খারাপ মানুষ: গিয়াসউদ্দিন প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে,ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি নেতা আবুল হোসেনের গণসংযোগ  বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না: মান্নান

প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না: শাহ আলম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা–সদর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শাহ আলম বলেছেন, “আমাদের এখানে কারও কোনো ব্যক্তিগত রেষারেষি নেই। কিছু মানুষ নির্বাচনকে ঘিরে ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তবে কোনো সংসদ সদস্য প্রার্থীই এ ধরনের ছোটখাটো বিষয়কে বড় করে দেখবেন—এমনটা আমি মনে করি না।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ফতুল্লা ইউনিয়নের নিজ এলাকায় ফতুল্লা বাজার, লালপুর ও পৌষ পুকুরপাড় এলাকায় নির্বাচনী গণসংযোগে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত হবে। এখানে প্রতিহিংসা বা কাদা ছোড়াছুড়ির রাজনীতি থাকবে না। জনগণ যাকে ইচ্ছা তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে এবং আমরা সবাই সেই রায় মেনে নেব। সকল প্রতিদ্বন্দ্বীর উচিত এই মনমানসিকতা নিয়েই নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা।”

বিএনপির প্রার্থী পরিচয়ে প্রচারণার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ বিষয়ে যেসব অভিযোগ আনা হয়েছে, তা খুব বড় কোনো বিষয় নয়। এখানে যারা আছেন, তারা সবাই বিএনপির দীর্ঘদিনের পরীক্ষিত কর্মী। তারা আবেগ থেকে দু-একটি কথা বলতেই পারে। এটি কোনো নীতিগত সিদ্ধান্ত নয়। তাই বিষয়টি বড় করে দেখার প্রয়োজন নেই বলে আমি মনে করি।”

ভোটকেন্দ্র দখলের আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচন সামনে এসেছে। প্রশাসন যদি নিরপেক্ষ থাকে, তাহলে ভোটকেন্দ্র দখলের কোনো সুযোগ থাকবে না। গত ১৭ বছর মানুষ ঠিকমতো ভোট দিতে পারেনি। এখনও যদি ভোটকেন্দ্র দখল বা সহিংসতার চিন্তা করা হয়, তাহলে স্বতঃস্ফূর্ত নির্বাচন সম্ভব হবে না।”

তিনি আরও বলেন, “আমি প্রত্যাশা করি এবার একটি সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত নির্বাচন হবে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে—এই আশাবাদ আমি রাখি।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।