বৃহস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে পাঠানটুলি এলাকায় ধানের শীষের পক্ষে বিএনপি নেতা আবুল হোসেনের গণসংযোগ  বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী  কাউকে হুমকি দিয়ে যা ইচ্ছা করার সুযোগ দেওয়া হবে না: মান্নান বন্দরে ডকইয়ার্ড পরিদর্শনে পাকিস্তান নৌবাহিনীর ১৫ সদস্য প্রতিনিধি দল আমি ভাগবাটোয়ারার রাজনীতি করতে আসিনি: তারিকুল প্রশাসন যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারে, তাহলে নির্বাচন সুষ্ঠু হবে: কালাম স্বচ্ছ রাজনীতির প্রত্যাশায় ইসলামী আন্দোলনের প্রতি জনগণের আস্থা দিন দিন বাড়ছে: মাসুম বিল্লাহ আমি জানি না, তিনি কখনও স্কুলে গেছেন কিনা মান্নাকে উদ্দেশ্য করে বললেন গিয়াসউদ্দিন শাহ আলমের স্ত্রীর ‘বিভ্রান্তিকর’ প্রচারে ক্ষুব্ধ বিএনপি  নিউজ টু নারায়ণগঞ্জ এর উদ্যোগে দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়ে ভোটের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী সাবেক যুবদল নেতা মো. দুলাল হোসেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রূপগঞ্জ উপজেলায় নিজ বাড়িতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে এ সিদ্ধান্তের কথা জানান তিনি।

সাবেক ছাত্রদল নেতা দুলাল যুবদলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক ছিলেন। রূপগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসনটিতে বিএনপির মনোনয়ন না পেয়ে বিদ্রোহী হবার সিদ্ধান্ত নেন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এ রাজনীতিক। পরে দল তাকে সকল পদ থেকে বহিষ্কারও করেন।

গত ৩১ জানুয়ারি হুমকি-ধমকির কারণে প্রচারণায় নামতে পারছেন না বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছিলেন দুলাল হোসেন। প্রশাসনও পরিপূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিতে পারছেন না বলেও জানান।

তিনি নিরাপত্তা শঙ্কায় প্রশাসনের কাছে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পাবার আবেদনও করেন। গত মঙ্গলবার তিনি একটি রিভলবারের লাইসেন্সও পান। অস্ত্রের লাইসেন্স পাবার পরদিনই তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন দুলাল।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পেছনে কোনো চাপ ছিল কিনা জানতে চাইলে দুলাল মুঠোফোনে বলেন, “আমি কোনো চাপের কথা বলবো না। আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী লোক, দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে আমি সরে দাঁড়ালাম। আমি ধানের শীষকেই সমর্থন দিলাম।”

এ আসনে ধানের শীষ প্রতীকে লড়ছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি আহ্বান জানালে তার পক্ষে প্রচারে নামার কথাও জানিয়েছেন দুলাল।

তিনি বলেন, “আমাকে উনি ডাকলে আমি অবশ্যই যাবো। কিন্তু যদি না ডাকেন তাহলে আমি আমার মতো করে ধানের শীষের পক্ষে কাজ করে যাবো।”

দুলাল সরে দাঁড়ানোর কথা জানালেও ব্যালটে তার নামে বরাদ্দ “জাহাজ” প্রতীকটি থাকছে বলে জানিয়েছেন আসনটিতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।