বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

কালীরবাজারে ওষুধ প্রশাসনের অভিযানে ৫ ফার্মেসীতে জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ সদর উপজেলার কালীরবাজার এলাকায় ওষুধ প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই অভিযানে বিভিন্ন ওষুধের দোকানে অনিয়মের প্রমাণ পাওয়ায় পাঁচটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহা তাবিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে। অভিযানে প্রসিকিউশন প্রদান করেন জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অনিবন্ধিত প্রেগন্যান্সি স্টিক মজুত ও বিক্রি, বিক্রয় নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ, অনিবন্ধিত ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত ও বিক্রয় এবং বৈধ ড্রাগ লাইসেন্স না থাকার মতো একাধিক অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো হলো- সাফি ড্রাগ হাউজ, আদিবা ফার্মেসি, খোরশেদা ফার্মেসি ও জয়নব ফার্মেসি; এসব প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া বিসমিল্লাহ সার্জিকেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের খবর ছড়িয়ে পড়লে কালীরবাজার এলাকার অনেক ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ করে দোকান মালিকরা সটকে পড়েন বলে জানিয়েছেন স্থানীয় সংশ্লিষ্টরা।

এ বিষয়ে জেলা ওষুধ তত্ত্বাবধায়ক সাইফুল্লাহ মাহমুদ বলেন, “জনস্বাস্থ্যের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না। অনিবন্ধিত, মেয়াদোত্তীর্ণ বা বিক্রয় নিষিদ্ধ ওষুধ মানুষের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। যারা নিয়ম না মেনে ব্যবসা পরিচালনা করছেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।