শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে বেকারিকে এক লাখ টাকা জরিমানা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার কাঁচপুর সোনাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। এ সময় পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল আউয়ালসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

অভিযানে গোল্ডেন প্লাস নামের একটি বেকারির মালিককে এ জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সূত্রে জানা যায়, উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় দীর্ঘদিন ধরে গোল্ডেন প্লাস নামের বেকারিটি অবৈধ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত করে আসছিল। এছাড়া পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করেই এসব খাদ্যসামগ্রী বাজারজাত করা হচ্ছিল। বিষয়টি জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নজরে আসলে বুধবার দুপুরে অভিযান পরিচালনা করে বেকারিটির মালিককে জরিমানা করা হয়।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।