বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

সুজনের প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও বণার্ঢ্য র‌্যালি

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

পরে শহরের বালুরমাঠ এলাকায় একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সভাপতি ধীমান সাহা জুয়েলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল হক আশুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আশরাফুল হক আশু বলেন, “সুজন বাংলাদেশের বিদ্যমান ধারা পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। আমরা চাই দেশের প্রতিটি সেক্টরে সুশাসন প্রতিষ্ঠা হোক। আসন্ন জাতীয় নির্বাচনে যেন অবাধ ও সুষ্ঠু ভোট হয়, সে বিষয়ে আমাদের পর্যবেক্ষণ ও তৎপরতা থাকবে।

সভাপতির বক্তব্যে ধীমান সাহা জুয়েল বলেন, “সুজন কেবল নির্বাচনকেন্দ্রিক নয়, বরং অন্যায়-অনিয়মের বিরুদ্ধে সোচ্চার একটি নাগরিক সংগঠন। জনপ্রতিনিধিদের সম্পদের হিসাব উন্মুক্ত করার ক্ষেত্রেও সুজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জের প্রার্থীদের জনগণের মুখোমুখি করে সুশাসনের প্রতিশ্রুতি নেবে সুজন।”

সভা শেষে কেক কেটে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি এম আর হায়দার রানা, অ্যাড. শাহিদুল ইসলাম টিটু, সহ-সম্পাদক মাকসুদা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক রাজলক্ষী, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল ফারুক রিংকুসহ জেলা কমিটির সদস্য ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।