বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে সেলাই মেসিন ও ঈদ সামগ্রী বিতরণ  বন্দরে ‘মব তৈরি করে’আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ জন গ্রেপ্তার  সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ  ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম 

যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়: মান্নান 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক গৌরবোজ্জ্বল দিন।

এই দিনে দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্রিত হয়ে জাতির সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার জন্য করেছিল। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের মনে করিয়ে দেয় -যখনই জাতি সংকটে পড়ে, তখন জনগণের ঐক্যই মুক্তির পথ দেখায়।”

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার (৭নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় অনুষ্ঠিত র‍্যালী শেষে তিনি এসব কথা বলেন।

মান্নান বলেন, যুবকরাই হচ্ছে জাতির প্রাণশক্তি। আজকের তরুণদের মধ্যেই রয়েছে পরিবর্তনের আগুন। আমরা চাই যুব সমাজকে সংগঠিত করে দেশের প্রতিটি ঘরে-ঘরে গণতন্ত্র ও ন্যায়ের বার্তা পৌঁছে দিতে। বিএনপি জনগণের দল-এই দলের মূল শক্তি হলো মানুষ, আর সেই মানুষই আমাদের আন্দোলনের প্রাণ।

এসময় আরও উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, সহ-সভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আতাউর রহমান, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, সাবেক পৌর কমিশনার মোতালেব হোসেন, যুবদল নেতা রাকিব হাসান, কাউসার আহমেদ, বিএম ডালিম, সাদিকুর রহমান সেন্টু, জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলী, আরিফ হোসেন বাবু প্রমুখ।

র‍্যালিটি মোগরাপাড়া চৌরাস্তাসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক উৎসবমুখর পরিবেশে শেষ হয়।

কর্মসূচিতে হাজারো নেতা-কর্মীর উপস্থিতিতে গোটা এলাকা ‘গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।