বুধবার, ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাসুদুজ্জামানের উদ্যােগে দ্বিতীয় দিনে বন্দরে এক হাজার অসহায় মানুষের পাশে গরুর মাংস বিতরণ  প্রতি বছরের ন্যায় মুছাপুরে ৪ গ্রামবাসীর মাঝে মেম্বার প্রার্থী রবিউল আউয়ালের ঈদ উপহার সামগ্রী বিতরণ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলায় অবরুদ্ধের দুই ঘণ্টা পর এমপি আল-আমিনকে উদ্ধার  আজকে নারায়ণগঞ্জের নাম শুনলে মানুষের মনে হয় এটি সন্ত্রাসী ও গডফাদারদের এলাকা: সাংসদ আল-আমিন বন্দরে পৃথক অভিযানে ভারতীয় মদের, ইয়াবা, গাঁজাসহ ৭ জন গ্রেপ্তার  বন্দর থেকে তরুনীকে ফুসলিয়ে সিদ্ধিরগঞ্জে এনে ধর্ষণ, গ্রেপ্তার ১ ফতুল্লায় জামিনে বের হওয়ার ঘন্টাখানেক পরই ইমন হত্যার ঘটনায় ২ জন গ্রেপ্তার  বিকেএমইএ’র সভাপতি হাতেমকে ফ্যাসিস্ট আখ্যা দেয়ায় এমপি আল-আমিনকে অবরুদ্ধ  সোনারগাঁয়ে সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে মানববন্ধন, কারখানায় হামলা-ভাঙচুর  বাফুফের সাথে চেম্বার অব কমার্স চুক্তি 

ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগপূর্তি উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 
ধ্রুব সাহিত্য পরিষদ’র দুই যুগপূর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ১৯ সেপ্টেম্বর শুক্রবার রাত ৮টায় নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক  হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ আলোচক ছিলেন টেলিভিশন নাট্যকার সংঘের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।
ধ্রুব সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি সাব্বির আহমেদ সেন্টুর তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক রোটারিয়ান দিদার খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালাম ষ্টিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান  ও বাংলাদেশ ষ্টিল রি- রোলিং মিলস এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিম রাজু।
মঞ্চ ও টিভি অভিনেতা মোখলেসুর রহমান তোতার সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধণ করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টর দেশবরেণ্য ছড়াকার আতিক হেলাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফতুল্লা থানা বিএনপির সহ-সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ,দৈনিক অগ্রবাণী পত্রিকার সম্পাদক হারুন অর রশীদ চৌধুরী স্বপন,ইউনিক হসপিটালের এমডি শরীফ মোঃ সাইফুল আলম,রোটারিয়ান এম তাজিমুল ইসলাম,বাংলাদেশ চলচ্চিত্রের নায়ক কন্ঠশিল্পী এস এ শামীম,অভিনেতা ও নাট্যকার ফজলুল হক পলাশ,বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক রবিউল মাশরাফী,ঢাকা কলেজের সাবেক সিনিয়র রোভার ম্যাট হাবিবুর রহমান,শ্রমিক নেতা বাবুল আহম্মেদ,শহীদুল ইসলাম রতন, সমাজ  সেবক ও সংগঠক মোহাম্মদ আল মামুন,মোক্তার হোসেন মামুন,শাহিন খান প্রমুখ। পরিশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।