রবিবার, ১লা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
মাইকে ভোট চেয়ে নারীদের হাতে প্লেট ও টাকা দেওয়া জোট প্রার্থী কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা  জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না: শাহ আলম মানুষের অধিকার রক্ষায় জবাবদিহিমূলক নেতৃত্ব প্রতিষ্ঠায় আমি কাজ করতে চাই: আল আমিন আমার অসমাপ্ত প্রকল্পগুলো সমাপ্ত করবো: মোহাম্মদ আলী সমস্যা যত গভীর হয়, সমাধান তত কাছে আসে: কালাম নির্বাচন শুধু একজন এমপি নির্বাচনের নয়, এটি শোষণের বিরুদ্ধে গণমানুষের লড়াই: অঞ্জন দাস মীরজাফরদের ঠাঁই বিএনপিতে নেই, সাধারণ মানুষও তাদের আস্তাকুঁড়ে নিক্ষেপ করবে: মান্নান ভয়ভীতি প্রদর্শন করলে আপনার ভোট নষ্ট হবে, বাড়বে না: ডিসি কাঞ্চন পৌরসভা শুধু কাগজে থাকবে না, কাজে-কর্মেও থাকবে: দিপু ভূঁইয়া নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে: এসপি 

ডিবি পুলিশের অভিযানে ১২টি ককটেলসহ এক নাশকতাকারীকে গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কর্তৃক ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কদমতলী থানা এলাকা থেকে ১২টি ককটেলসহ এক নাশকতাকারীকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা ভেস্তে গেল।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজমুল হাসান সুমন ওরফে সুজন খান (২৭)। তার বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পক্ষে ঢাকাসহ আশপাশের বিভিন্ন স্থানে মিছিল করার পরিকল্পনা ও জনবল সরবরাহের অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন এর নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলাসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের লক্ষ্যে গোয়েন্দা শাখা অভিযান পরিচালনা করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১১টায় তথ্য-প্রযুক্তির সহায়তায় ও গোপন সংবাদের ভিত্তিতে ডিবি একটি অভিযান চালায়।

অভিযানের এক পর্যায়ে ডিএমপির কদমতলী থানার চেয়ারম্যানবাড়ি রসুলবাগ এলাকার একটি নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে নাজমুল হাসান সুমনকে ১২টি ককটেলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সুমন ফরিদপুর জেলার সালথা থানার আটঘর গ্রামের বাসিন্দা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত সুমন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য। সে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন জায়গায় মিছিল-মিটিং করার পরিকল্পনা, বাস্তবায়ন ও জনবল সরবরাহের মতো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার কাছ থেকে উদ্ধার হওয়া ককটেলগুলো বড় ধরনের নাশকতার কাজে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে পুলিশ মনে করছে।

এই ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম কদমতলী থানা, ডিএমপি কর্তৃক প্রক্রিয়াধীন রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে আরও তদন্ত চালিয়ে যাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।