শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নারায়ণগঞ্জ জাগ্রত যুব সংসদের ইফতার মাহফিল ও নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জনকে গ্রেফতার  নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শহরের দেওভোগে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, ৩ জন আহত সদর থানার বিশেষ অভিযানে ১৭ জন গ্রেপ্তার  রূপগঞ্জের চনপাড়ায় অভিযান চালিয়ে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজট নিরসন এবং ফুটপাত দখলমুক্ত রাখতে র‍্যাবের অভিযান বন্দরে দাবিকৃত যৌতুক না পেয়ে ১ সন্তানের জননীকে ছুরিকাঘাত  ফতুল্লায় মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদকের ঝুলন্ত লাশ উদ্ধার  সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযানে মাদক ও ওয়ারেন্ট ভুক্ত আসামসহ ১৪ জন গ্রেপ্তার 

জনগণ ছাড়া আমাদের কোনো শক্তি নেই: জোসেফ

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবদল নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ বলেছেন, “বিএনপির একমাত্র শক্তি হচ্ছে জনগণ। জনগণ ছাড়া আমাদের কোনো শক্তি নেই-এটাই আমাদের বিশ্বাস। আপনারা আমাদের যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তাতেই আমরা ঋণী। আগামী দিনগুলোতে আপনাদের সুচিন্তিত মতামত ও পরামর্শ আমরা সাদরে গ্রহণ করব।”

শনিবার (৩১ মে) দুপুরে শহরের রিভারভিউ শপিং কমপ্লেক্সে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও নেওয়াজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘আমরা বিএনপির পরিবার-রিভারভিউ শপিং কমপ্লেক্সের সকল ব্যবসায়ীবৃন্দ’ ব্যানারে আয়োজিত এ অনুষ্ঠানে জোসেফ বলেন, “ব্যবসায়িক পরিবেশে কোনো বিঘ্ন ঘটলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে তা প্রতিরোধ করব। রাজনীতি যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আমাদের মার্কেট ও ব্যবসাও রক্ষা করতে হবে। কারণ, ব্যবসায়ীরা ভালো থাকলে দেশের অর্থনীতি শক্তিশালী হবে, দেশ এগিয়ে যাবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজী মো. সোহেল।

এসময় আরও উপস্থিত ছিলেন প্রিন্স, পলাশ, লিখন, শাকারী সোহেল, হাজী ইউসুফ, আলমগীর, আসলাম, রাজু মল্লিক, আলাউদ্দিন, মিজানুর রহমান, সাইদ মল্লিক, সবুজ, মান্নান, আরিফ রতন, তপন কুমার দে প্রমুখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।