মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার  পাঁচ টাকার নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণে খোরশেদ ডিউটিরত রেলওয়ে পুলিশের ওপর হামলা ও মারধরের ঘটনায় তিনজন গ্রেপ্তার  সিদ্ধিরগঞ্জে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে এমপি মান্নানের নির্দেশে ইফতার বিতরণ ফতুল্লায় র‍্যাব-১১’র অভিযানে সাড়ে ১১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার  আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশন ও রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কাঁদে কাদ মিলিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই: রাজিব কাব্যছন্দ’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান ডিসির ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে

স্বামীর সঙ্গে ঝগড়া করে অন্তঃসত্ত্বা গৃহবধূ বিষপানে আত্মহত্যা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

মদনপুরে স্বামীর সঙ্গে ঝগড়া করে এক গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি ৪ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানায় পরিবারের সদস্যরা।

নিহত গৃহবধূর নাম মিম আক্তার দিয়া (১৪) । সে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ভাটপাড়া গ্রামের বাবুল শেখের মেয়ে। বর্তমানে নারায়ণগঞ্জের মদনপুরে মাছের খামার এলাকায় থাকেন।

নিহতের মা আসমা বেগম জানান, সাত মাস আগে এলাকার আবু সাঈদ নামে একজনের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই তারা আমার মেয়েকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে আসছে। রোজার ঈদের আগে আমার মেয়ের সঙ্গে ঝগড়া করে আবু সাঈদ নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় আমাদের কাছে পাঠিয়ে দেয়। পরে মোবাইল ফোনের তার সঙ্গে ঝগড়া হলে আমার মেয়ে বিষপান করে। পরে অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক জানায় আমার মেয়ে আর বেঁচে নেই। আমার মেয়ে চার মাসের অন্তঃসত্তা ছিল। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।