রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ সনাতন পার্টির নেতৃবৃন্দ  নবনির্বাচিত এমপি আবুল কালাম’ কে ফুলেল শুভেচছা জানালেন বিএনপি নেতা আলতাফ মাহমুদ একজন সৎ সাদা মনের মানুষের জন্য পরিশ্রম করেছি বিজয় অর্জন করেছি: ময়না স্বতন্ত্র প্রার্থীর দুই ছেলের বিরুদ্ধে এমপি নির্বাচিত মান্নানের সমর্থকদের উপর হামলার অভিযোগ ভোট গণনায় অনিয়ম ও সন্দেহ প্রকাশ করে পুনরায় ভোট গণনার দাবী সিরাজুল মামুনের  রূপগঞ্জে বিএনপির একটি কার্যালয়ে পেট্রোল বোমা হামলা সিদ্ধিরগঞ্জে জায়গা দখলকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় নগদ আট লাথ টাকা ও মালামালসহ দুই ডাকাতকে গ্রেপ্তার আবুল কালাম শহর-বন্দরের মানুষের দুই নয়ন বদিউজ্জামান বদু নব-নির্বাচিত এমপি আবুল কালাম’কে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানালেন মোঃ দিদার খন্দকার 

সাংবাদিকদের হত্যা মামলায়  জড়ানোর প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবের নিন্দা

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি সাংবাদিক বিল্লাল হোসনে রবিন ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নাম হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ফতুল্লা প্রেস ক্লাব। সোমবার (১৯ আগস্ট) সন্ধায় এক বার্তায় এ নিন্দা প্রকাশ করেন তারা।

বার্তায় ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিম এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুম বলেন, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় গত ১৮ আগস্ট রোববার রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিন ও সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের নাম জড়ানো হয়েছে। মামলায় সাংবাদিকদের নাম জড়ানোর ঘটনায় ফতুল্লা প্রেসক্লাব নেতৃবৃন্দ চরম ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। সাংবাদিক বিল্লাল হোসেন রবিন একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিক। তিনি দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। ফরহাদ হোসেন সিদ্ধিরগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থ হাসিল, নিজেদের জবরদখল, সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ কতিপয় প্রভাবশালী রাজনৈতিক নেতার নির্দেশে সাংবাদিকদের ওই মামলায় জড়ানো হয়েছে। আমরা অবিলম্বে ওই মামলা থেকে নিজ দায়িত্বে দুই সাংবাদিকদের নাম প্রত্যাহার করাবেন। অন্যথায় ভবিষ্যতে ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে ফতুল্লা প্রেসক্লাব কঠোর পদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।’

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।