রবিবার, ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
একের পর এক অভিযোগ থাকার পরও ধরাছোঁয়ার বাইরে রাসেল মাহমুদ  সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে আমরা একটি সুন্দর ও সুশৃঙ্খল বৈশাখ উদযাপন: ডিসি দীর্ঘ দুই বছর ধরে ব্ল্যাকমেইল ও হয়রানি শিকার ব্যবসায়ী সোহাগ রূপগঞ্জে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকদের ওপর ‘খারা মোশাররফ’র নেতৃত্বে হামলা:১৮ লাখ টাকার সরঞ্জাম লুট ফতুল্লায় দুʼটি শিল্প অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা  নারায়ণগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন  সদর উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন আড়াইহাজারে পুলিশের অভিযানে ২২ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার  খালকে কেন্দ্র করে যে জলাবদ্ধতা সৃষ্টি হতো, তা আর থাকবে না: মামুন মাহমুদ সদর উপজেলায় দরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে পল্লী মঙ্গল কর্মসূচী

মাথার ব্রেন যত খেলাবে, তত খেলবে, নিজেদের মেধা বাড়বে: মেয়র আইভী

নিউজ ২৪ নারায়ণগঞ্জ:

সিটি কর্পোরেশনে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ছোটদের খেলাধুলা খুব ভালো লাগে। কোচদের বলবো, আপনার সবোর্চ্চ শিক্ষাদান করুন। প্রয়োজনে মাঠে নিয়ে ওদের শিক্ষামান বৃদ্ধি করেন। আর যারা অভিভাবক রয়েছেন, আপনারা শিশুদের নিয়ে চিন্তা করবেন না। ওরা কারাতে সময় হাত ভাঙ্গবে, পা ভাঙ্গবে ও ব্যাথা পাবে, আপনার ওদিকে তাকাবেন না। একটা বাচ্চাকে শারিরিক ও পরিচর্যা ভাবে গঠন হতে শক্তিশালী হতে মাঝে মধ্যে ব্যাথা পেতে হয়, কষ্ট পেতে হয়। কারাতে যারা যত বেশি কষ্ট সহ্য করতে পারবে, ওই তত শক্তিশালী হতে পারবে। লেখা পড়া উপর চাপ দিবেন না। মায়েদের নজর রাখতে হবে, আমার বাচ্চা কোথায় কি পছন্দ করে। কিন্তু আমরা সারাদিন বলি- পড় পড় পড় বলে বাচ্চাদের বলতে থাকি।

শনিবার (৯ মাচর্) আর এন আর গ্লাডিয়েটর ইন্টারন্যাশনাল কারাতে একাডেমির আয়োজনে হেরিটেজ স্কুলের উদ্যোগে আলী আহাম্মদ চুনকা স্মৃতি কারাতে চ্যাম্পিয়নশীপ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, হেরিটেজ স্কুলের সিইও হাসান খান, অধ্যক্ষ প্রতিক তরফদার প্রমুখ।

মেয়র আইভী বলেন, কলবর স্কুলটি আহাম্মদ আলী চুনকা প্রতিষ্ঠা করেছিলেন মর্গ্যান স্কুলের মনিং শিফটে। বর্তমানে মর্গ্যান স্কুলের কার্যকরি পরিষদের সভাপতি আনোয়ার সাহেব, আজ থেকে ছয় বছর আগে বের করে দিয়েছিলো। আমরা পৌরপিতা সম্মান জানিয়ে এখানে কলরব স্কুলের নতুন বহুতল ভবন নির্মাণ করেছি। এখানে পড়াশুনা সহ এক্সট্রা কারিকুলাম করাবো। কারাতে শিখবে, সাইকেলিং শিখবে, সুইমিং শিখবে, প্রতিদিন অন্তত এক ঘন্টা কিছু না কিছু শিখবে।

 

তিনি আরও বলেন, মাথার ব্রেন যত খেলাবে, তত খেলবে, নিজেদের মেধা বাড়বে। বন্ধু বান্ধবী ও অভিভাবকদের সাথে কথা বার্তা শেয়ার করবে। আজকে মেয়েরা বেশি খেলাধুলায় এগিয়ে আছে। মা হাত ধরে আমরা আজকে এই পর্যন্ত এসেছি। বাচ্চাদের নিয়ে বাসা থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বসে থাকে মায়েরা। এসি ছাড়া স্কুলে এখন অনেক অভিভাবক পড়তে দেয় না। কিন্তু আমরা আপনারা এসিতে লেখাপড়া করি নাই। যারা এসিতে শিক্ষা গ্রহণ করাচ্ছেন, তাদের ভবিষ্যত কিন্তু চিন্তিত।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।