বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে সেলাই মেসিন ও ঈদ সামগ্রী বিতরণ  বন্দরে ‘মব তৈরি করে’আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ জন গ্রেপ্তার  সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ  ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম 

হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগীতা ছাত্রদলের এআয়োজন প্রশংসনীয় : মামুন মাহমুদ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেছেন, এই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। তাই এই মাসটি অনেক সম্মানের। আর মানুষ আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণেই এই মানুষের কাছে এই কোরআন নাজিল হয়েছে। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা:) এর কাছে কোরআন নাজিল হয়েছেন বলেই তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন। এই কোরআন যে পাঠ করবে, যে শুনবে আর যে তা পালন করবে সেও শ্রেষ্ঠ হবে। তাই আমরা কোরআনের সঙ্গে থাকব, কোরআন পাঠ করব। ছাত্রদলের এ আয়োজন সত্যিই প্রশংসনীয় এবং বিরল।

শুক্রবার (২১ মার্চ) বিকালে সিদ্ধিরগঞ্জের নয়াআটি মুক্তিনগর এলাকাস্থ গ্রীন গার্ডেন রেষ্টুরেন্টে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের আয়োজনে, পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জে হিফজুল কোরআন ও কোরআন তেলওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান ফারহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোক্তার হোসেন মুক্তুল, ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ, কুতুবপুর ১নং ওয়ার্ড যুবদল সভাপতি জামান মোল্লা, জেলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মোরশেদ আলম, ৩নং ওয়ার্ড যুবদল সভাপতি মো: সোহেল, ১নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মো: লিটন, ১নং ওয়ার্ড যুবদলের সি: যুগ্ম সম্পাদক আল আমিন, মো: যুবদল নেতা ইউসুফ মোল্লা, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা এনাম, মো: নয়ন, আবির, মো: মুসা, নাসিক ৩নং ওয়ার্ড ছাত্রদল নেতা রনি, তোলারাম কলেজ ছাত্রদল নেতা কামরুল হাসান, আরিয়ান ও ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাব্বীসহ প্রমূখ।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।