নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
নারায়ণগঞ্জ-৩ আসনে ফুটবল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের প্রচারে না যেতে চাওয়ায় এক নারী ও তার কন্যাকে মারধর ও লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। ওই নারী সোনারাগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দিয়েছেন বলে জানিয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বারদী ইউনিয়নের চান্দেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী নারী হোসনে আরা বেগমের অভিযোগ, সকালের দিকে একই এলাকার সেলেমের ছেলে মনির (৪২) ফুটবল মার্কার প্রচারের জন্য নিয়ে যেতে চাইলে তিনি তাতে অসম্মতি জানান। এতে মনির ক্ষিপ্ত হয়ে গলায় চাপ দিয়ে ধরে কিল-ঘুষি দিতে থাকে ফলে তিনি চিৎকার করলে তার মেয়ে উদ্ধার করতে আসলে তাকেও জামা-কাপড় টানা-হেচড়া করে শরীরে স্পর্শকাতর হাত দিয়ে শ্লীলতাহানী করে।
এ ঘটনার আইনগত প্রতিকার দাবি করেন ভুক্তভোগী নারী।
Leave a Reply