বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ হকারদের ব্যাকগ্রাউন্ডে কেউ না কেউ আছে তারা সাপোর্ট ও নিরাপত্তা দিচ্ছে,এই গ্রুপটাকে খুঁজে বের করতে হবে: এমপি কালাম জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহানগরের ২৭টি ওয়ার্ডে আমাদের কার্যক্রম পর্যায়ক্রমে অব্যাহত থাকবে: রাকিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে এমপি মান্নানের নির্দেশে  যানজট নিরসনে ২০ জন সেচ্ছাসেবী সড়কে সিদ্ধিরগঞ্জে ছিনতাইকালে গণপিটুনিতে যুবক নিহত, মোটরসাইকেলে আগুন

স্বতন্ত্র প্রার্থী গিয়াসউদ্দিনের স্বাক্ষর নকল করে প্রার্থীতা বাতিলের চেষ্টা 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জ-৩ ও ৪ আসনের স্বতন্ত্র প্রার্থী এবং সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা মুহাম্মদ গিয়াস উদ্দিন তার স্বাক্ষর নকল করে প্রার্থিতা বাতিলের চেষ্টা করা হচ্ছে জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত চিঠি দিয়েছেন।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক রায়হান কবির।

চিঠিতে মুহাম্মদ গিয়াস উদ্দিন উল্লেখ করেন, একটি স্বার্থান্বেষী ও অসাধু মহল তার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ওই মহলটি তার স্বাক্ষর জাল করে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য আবেদন দাখিলের অপচেষ্টা চালাতে পারে বলে তিনি নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছেন।

তিনি চিঠিতে আরও বলেন, এ ধরনের জালিয়াতি ও প্রতারণামূলক কর্মকা- শুধু তার সাংবিধানিক ও আইনগত অধিকার লঙ্ঘনই নয়, বরং একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে।

গিয়াস উদ্দিন স্পষ্টভাবে উল্লেখ করেন, তিনি কোনো অবস্থাতেই তার মনোনয়নপত্র প্রত্যাহার করছেন না এবং ভবিষ্যতেও করবেন না। একই সঙ্গে তার নাম ও স্বাক্ষর ব্যবহার করে দাখিল করা কোনো মনোনয়ন প্রত্যাহার সংক্রান্ত আবেদন গ্রহণ না করার জন্য রিটার্নিং কর্মকর্তার প্রতি অনুরোধ জানান তিনি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা রায়হান কবির বলেন, “আমরা মুহাম্মদ গিয়াস উদ্দিন সাহেবের চিঠি পেয়েছি। তবে তার নামে প্রার্থিতা প্রত্যাহারের কোনো আবেদন এখনো পাইনি। তিনি হয়তো আশঙ্কা করছেন কেউ তার স্বাক্ষর নকল করে এমন কিছু করতে পারে। সে কারণেই আমাদের অবগত করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখবো।”

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।