বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
এমপি সাহেব আপনাদে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করার চেষ্টা করছেন: সজীব বন্দরে তরুন সমাজের উদ্যোগে গরীব দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সিদ্ধিরগঞ্জে “মরহুম গোলাপ প্রধান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যােগে হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে সেলাই মেসিন ও ঈদ সামগ্রী বিতরণ  বন্দরে ‘মব তৈরি করে’আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ জন গ্রেপ্তার  সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ  ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম 

সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সোনারগাঁও থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যাক্তিকে আটক করেছে। ব্যক্তির নাম আবু সাইদ (৪১)। গ্রেফতারের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

সোনারগাঁও থানার পুলিশ পরিদর্শক জনাব মোঃ রাশেদুল ইসলাম খান এর তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। গত ২ নভেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সাব-ইন্সপেক্টর (নিঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন সঙ্গীয় ফোর্স সহ সোনারগাঁও থানাধীন বেলাবো সাকিনস্থ জনৈক আবু সাইদ এর বসত বাড়ির উঠানে উপস্থিত হন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আবু সাইদ পালানোর চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।

আটককৃত আবু সাইদ (৪১) মৃত-সিরাজ উদ্দিন ও মৃত-খোরশেদা বেগমের ছেলে এবং তিনি বেলাবো গ্রামের স্থায়ী বাসিন্দা। তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

আবু সাইদের বিরুদ্ধে নিজ হেফাজতে মাদকদ্রব্য রাখায় সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোমবার তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। সোনারগাঁও থানা কর্তৃপক্ষ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলমান থাকবে।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।