শনিবার, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
নব-নির্বাচিত এমপি আবুল কালাম’কে অভিনন্দন ও ফুলেল শুভেচছা জানালেন মোঃ দিদার খন্দকার  নারায়ণগঞ্জ- ৩ আসনে ধানের শীষের বিজয়ে আজহারুল ইসলাম মান্নান’কে আরিফ মীরে’র অভিনন্দন নারায়ণগঞ্জ-১ আসনে বেসরকারি ফলাফলে জয়ী ধানের শীষের প্রার্থী দিপু ভূঁইয়া  নারায়ণগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে ৫৪ শতাংশ ভোট কাস্ট হয়েছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিমের নির্বাচন বর্জনের ঘোষণা  ভোট নির্বিঘ্নে হচ্ছে, কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার তথ্য পাওয়া যায়নি: মেজর আয়াজ নির্বাচনী পরিবেশটা এই মুহূর্তে চমৎকার আছে: আবুল কালাম  ফতুল্লায় ভোটকেন্দ্রের পাশের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা  বন্দর উপজেলায় বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন নির্বাচনি সরঞ্জাম কঠোর নিরাপত্তায় ভোটকেন্দ্রে পৌঁছেছে 

সেই হীরু আলমের যাবজ্জীবন কারাদণ্ড 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

নারায়ণগঞ্জে মাদক মামলায় হিরো আলম ওরফে হিরো মন্ডল (৪০) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. আমিনুল হক এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময়ে আসামি হিরো আলম আদালতে অনুপস্থিত ছিলেন। তিনি সিদ্ধিরগঞ্জের সানাপাড় এলাকার মো. আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

বুধবার বিকেল সাড়ে ৪টায় রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আব্দুল কাইউম খান। তিনি বলেন, সিদ্ধিরগঞ্জ থানার এক মাদক মামলায় হিরু আলম ওরফে হিরু মন্ডল নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ৪ ডিসেম্বর সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে হিরো আলমকে ৪ হাজার ৫১ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে র‍্যাব-১০। পরদিন এ ঘটনায় র‍্যাব বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। এ মামলায় আদালত সাতজনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে এ রায় ঘোষণা দেন আদালত।

 

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।