শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার  হুইপ হচ্ছেন আজাদ” উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে দাবি রাজিবের বন্দরে হতাশাগ্রস্ত রোমান দেওয়ানের ঝুলন্ত লাশ উদ্ধার  আমরা কারও ওপর জুলুম করব না, আবার কেউ জুলুম করলে ছাড়ও দেব না: সাংসদ আল-আমিন জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ : সংসদ সদস্য আবুল কালাম’কে ফুলেল শুভেচছা  সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন  বিএনপি নেতা নুর মোহাম্মদ সাংসদ আবুল কালাম’কে ফুলেল শুভেচছা জানালেন মৎসজীবী দলের নেতা মিজানুর রহমান বিএনপির কর্মী পরিচয়ে ৫০ টাকার বিনিময়ে ভুয়া ফ্যামেলি কার্ড ছাপিয়ে বিতরণ আড়াইহাজারে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে আটক সোনারগাঁয়ে প্রিন্সিপ্যাল হান্ড্রেড শপিং মল উদ্বোধন

সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি,সোর্স বাবুকে মাদক,অস্ত্র, গুলিসহ গ্রেপ্তার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে র‍্যাব ও ডিবি পরিচয়ে চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতির অভিযোগে সজীব ভূঁইয়া (৩৩) ওরফে সোর্স বাবুকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৩টা ২৫ মিনিটে সিদ্ধিরগঞ্জ থানাধীন জালকুড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্র জানায়, সজীব ভূঁইয়া সিদ্ধিরগঞ্জ ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে নিজেকে কখনো র‍্যাবের সোর্স, কখনো ডিবি কিংবা র‍্যাবের অফিসার পরিচয় দিয়ে চাঁদাবাজি চালিয়ে আসছিলেন। তার নেতৃত্বে ১০–১২ জনের একটি গ্রুপ রয়েছে। চাঁদা না দিলে র‍্যাব বা পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দিতেন।

এছাড়া বিভিন্ন র‍্যাব ও পুলিশ সদস্যের আসল ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক ও হোয়াটসঅ্যাপ আইডি খুলে প্রতারণা ও ভয়ভীতি দেখিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেপ্তারের সময় আসামির হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি পেনগান, ২ রাউন্ড গুলির খোসা, ৪০ পিস ইয়াবা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।