নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ- ৩ আসনে ( সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজহারুল ইসলাম মান্নানকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করার লক্ষ্যে সিদ্ধিরগঞ্জে নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হোসেনের নেতৃত্বে ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বুধবার ( ৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় নাসিক ১০ নং ওয়ার্ড পাঠানটুলি স্ট্যান্ড থেকে গণসংযোগটি শুরু হয়ে নিটকনসান গার্মেস হয়ে মাঝি পাড়া,রসুলবাগ, আজিম মার্কেট, কোঅপারেটিভ হয়ে পাঠানটুলি নির্বাচনী ক্যাম্পে এসে শেষ হয়।
গণসংযোগ ও লিফলেট বিতরণে নেতৃত্ব দেন নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হোসেন। তিনি বলেন, শহীদ জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। আসুন, সকল মান-অভিমান ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিয়ে আজহারুল ইসলাম মান্নানকে নির্বাচিত করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১০ নং ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ আবুল হোসেন, জাতীয়তাবাদী ক্রীড়াদলের কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সুজন ভূঁইয়া, বিএনপি নেতা আমজাদ হোসেন, মোঃ শাহ আলম ভূঁইয়া, মাোঃ জানে আলম ভূঁইয়া, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ রাজু মিয়া, নাসিক ১০ নং ওয়ার্ড কৃষক দলের নেতা মোঃ অপু ভূঁইয়া, মোঃ মোকাদ্দেসসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ এলাকার জনসাধারণ প্রমুখ।
Leave a Reply