শুক্রবার, ১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

সিদ্ধিরগঞ্জে চাঁদা না পেয়ে কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

সিদ্ধিরগঞ্জে দাবিকৃত সাপ্তাহিক চাঁদা না দেওয়ায় মুসা মিয়া (৩০) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগীর বোন বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্তরা হলেন রসুলবাগ এলাকার কুদ্দুস মোল্লার ছেলে স্বপন (৩৫), প্রান্ত (২৯), শাহজালালের ছেলে কাজল (২৮), মহিউদ্দিন (৩০), সুমন (৩২) এবং মুক্তিনগর এলাকার আমান উল্লাহর ছেলে আদনান (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, মাদারীনগর এলাকার একটি মেলায় কাপড়ের দোকান পরিচালনা করেন মুসা মিয়া। অভিযুক্তরা তার কাছে সাপ্তাহিক ৩০০ টাকা চাঁদা দাবি করে আসছিল। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৮ জানুয়ারি সন্ধ্যায় আদর্শ নগর এলাকায় মুসা মিয়াকে একা পেয়ে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর জখম করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) বজলুর রহমান বলেন, “মেলায় দোকানের ভাড়া সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

এদিকে অভিযোগ রয়েছে, প্রধান অভিযুক্ত স্বপনের নেতৃত্বে গত ২০২৪ সালের ১ নভেম্বর সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ চারজনকে কুপিয়ে গুরুতর আহত করে স্বপন ও তার সহযোগীরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।