নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ
সদ্য অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসন থেকে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক তিনবারের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম বিপুল ভোটে এমপি নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন মদনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বন্দর নবীগঞ্জে নবনির্বাচিত আবুল কালাম এর নিজ কার্যালয়ে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
শুভেচ্ছা জানানোর পর সাংবাদিকদের আব্দুল মতিন বলেন, দীর্ঘ ১৭ বছর পর মানুষ নির্ভয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট দিয়ে তাদের পছন্দের প্রতিনিধিকে বেছে নেওয়ার সুযোগ পেয়েছেন। তারা ভোট দিয়ে একজন সৎ সাদা মনের মানুষকে নির্বাচিত করেছেন যিনি পূর্বে তিনবারের এমপি ছিলেন এবং চতুর্থবারের মতো নির্বাচিত জনগণের ভালোবাসায় নির্বাচিত হয়েছেন। আগামী পাচঁ বছর নবনির্বাচিত এমপি আবুল কালামের সফলতা কামনা করি এবং বিগত তিনবারের অভিজ্ঞতা নিয়ে শহর-বন্দরের উন্নয়নে আরো অবদান রাখবেন।
এসময় উপস্থিত ছিলেন, মদনপুর ইউনিয়ন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ গিয়াসউদ্দিন, মনির হোসেন, মাজহারুল ইসলাম, মাসুম, রনি ভুঁইয়া, জামাল হোসেন, নাজমুল হোসেন, সিরাজ মিয়া, আমির হোসেন, আলী হোসেনসহ প্রমুখ।
Leave a Reply