বুধবার, ১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
৫০ ঊর্ধ্বে কফি হাউজ শেষবলা ফাউন্ডেশন এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ জাতীয় যুব শক্তির নেতা নিরব রায়হানে উদ্যােগে ঈদ সামগ্রী বিতরণ  নারায়ণগঞ্জে বন্ধু মহলের উদ্যোগে ও ইউনিটি ফোরামের আয়োজনে সেলাই মেসিন ও ঈদ সামগ্রী বিতরণ  বন্দরে ‘মব তৈরি করে’আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা, ৫ জন গ্রেপ্তার  সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ  ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদান সিদ্ধিরগঞ্জে মেঘনা ডিপোতে আকস্মিক পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম  সিদ্ধিরগঞ্জে মীরপাড়া যুব সমাজের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগকে গ্রেপ্তার  পাঁচ টাকার নামমাত্র মূল্যে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে জামা বিতরণে খোরশেদ

সদর ও বন্দরে মাসুদুজ্জামানের উদ্যােগে গরুর মাংস ও ঈদ সামগ্রী বিতরণ 

নিউজ ২৪ নারায়ণগঞ্জ: 

নারায়ণগঞ্জ নগর ও বন্দরের অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ গ্রহণ করেছেন সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা মাসুদুজ্জামান মাসুদ। রমজান মাস উপলক্ষে তার উদ্যোগে মঙ্গলবার (১৭ মার্চ) নগরীর বিভিন্ন ওয়ার্ডে মাংস ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

নগরীর ১, ২, ৩, ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে প্রায় ১,১০০ পরিবারের মাঝে ১ কেজি করে মাংস বিতরণ করা হয়। পাশাপাশি ২১ ও ২৩ নম্বর ওয়ার্ড, মদনপুর ইউনিয়ন, মুছাপুর ইউনিয়ন এবং কলাগাছিয়া ইউনিয়নে আরও প্রায় ১,০০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী প্রদান করা হয়েছে।

রমজানের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার লক্ষ্যেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। তারা বলেন, প্রতি বছরের মতো এবারও পুরো রমজানজুড়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।

সহায়তা কার্যক্রম যেন প্রকৃত উপকারভোগীদের কাছেই পৌঁছে, তা নিশ্চিত করতে স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। তাদের প্রস্তুত তালিকা অনুযায়ী সুশৃঙ্খলভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

মাসুদুজ্জামান বলেন, রমজান আমাদের সংযম, সহমর্মিতা ও মানবিকতার শিক্ষা দেয়। এই সময়ে মানুষের কষ্ট অনুধাবনের সুযোগ তৈরি হয়। সমাজের সচ্ছল ব্যক্তিরা এগিয়ে এলে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আরও সহজ হবে বলে তিনি মনে করেন।

তার লক্ষ্য- রমজান ও ঈদে কোনো পরিবার যেন খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর অভাবে কষ্টে না থাকে।

বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়া সুবিধাভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, বর্তমান বাজার পরিস্থিতিতে মাংস ও ঈদ সামগ্রী কেনা অনেক পরিবারের জন্য কঠিন হয়ে পড়েছে। এ ধরনের সহায়তা তাদের জন্য বড় স্বস্তি এনে দিয়েছে এবং ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার সুযোগ তৈরি করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, শহীদুল ইসলাম রিপন, আমির হোসেন, মনিরুল ইসলাম রবি, মমিনুল ইসলাম বাবু, রিপন মাতবর, কবির, ইমাম হোসেন বাদল, হাজী মো. মনির হোসেন সরদারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মাসুদুজ্জামান দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান এবং ক্রীড়াঙ্গনের উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি সাধারণ মানুষের পাশে রয়েছেন। রমজান উপলক্ষে চলমান এই কর্মসূচিও মাসব্যাপী অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।