রবিবার, ১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
আসন্ন ঈদ, স্বাধীনতা দিবস ও হিন্দু সম্প্রদায়ের স্নানোৎসবকে সামনে রেখে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার আহ্বান ডিসির ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে র‍্যাব’র মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার  ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব

র‍্যাব’র মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জে র‍্যাব-১১ এর মাদকবিরোধী অভিযানে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ২-৩ জন মাদক কারবারি মাদক ফেলে পালিয়ে যায়।

র‍্যাব-১১ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ মার্চ) রাত ৯টার দিকে র‍্যাব-১১, সিপিএসসি নারায়ণগঞ্জের একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন যাত্রামুড়া এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. হাবিবুল্লাহর ভাড়াটিয়া বাসায় তল্লাশি চালিয়ে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা ২-৩ জন মাদক ব্যবসায়ী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।