শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
ডাকাতি, ছিনতাই ও মাদক নির্মূলে পুলিশের ভূমিকা সত্যিই প্রশংসনীয়: সজীব স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় চাঁদাবাজ-সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের তালিকা হচ্ছে  সিদ্ধিরগঞ্জে হলিডে স্পোটিং ক্লাবের উদ্যােগে ইফতার ও দোয়া মাহফিল সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা 

রূপগঞ্জ ভূমিকম্পে দেয়াল ধসে এক শিশুর মৃত্যু 

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

রূপগঞ্জ উপজেলায় ভূমিকম্পে দেয়াল ধসে ১০ মাস বয়সী এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর মা ও প্রতিবেশী আরেক নারী।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে আনুমানিক পৌনে এগারোটার দিকে উপজেলার গোলাকান্দাইলে এ ঘটনা ঘটে বলে জানান রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।

নিহত শিশুর নাম ফাতেমা। ১০ মাস বয়সী ফাতেমা গোলাকান্দাইলের ৫ নম্বর ক্যানেলপাড় গ্রামের আব্দুল হকের কন্যা।

আহত— শিশুটির মা কুলসুম বেগম (৩০) এবং তাদের প্রতিবেশী জেসমিন (৩৫) উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছে পুলিশ।

ওসি তরিকুল ইসলাম বলেন, “ভূমিকম্প অনুভূত হবার পর শিশুটিকে নিয়ে তার মা ঘর থেকে বেরিয়ে আসেন। পাশেই তার মায়ের বাসা। সেদিকে যাবার পথেই রাস্তার পাশে তোলা দেয়াল ভেঙে পড়ে।”

শিশুটি ঘটনাস্থলেই মারা যায় বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।