বৃহস্পতিবার, ১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,
শিরোনামঃ
সিদ্ধিরগঞ্জে বালুর ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত আমার নারায়ণগঞ্জ’-এর ইফতার মাহফিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নারায়ণগঞ্জের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: মাসুদুজ্জামান মাসুদুজ্জামান মাসুদ ভাই সবসময় নারায়ণগঞ্জবাসীর স্বার্থে কাজ করেছেন: রাজিব আমার নারায়ণগঞ্জ’ সংগঠনটি অনেকদিন ধরে কাজ করছে,একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে: এমপি আল-আমিন  নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের ইফতার মাহফিলে প্রতিমন্ত্রী ভিপি নুর ফতুল্লায় আমিন স্কয়ার নামে এক নামে কারখানাকে লাখ টাকা জরিমানা  আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে পাইপগান, গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার হযরত ওয়ায়েজ করুনী(রাঃ) ফাউন্ডেশনের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ

যারা চব্বিশের জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের সাথে এনসিপির জোট সম্ভব না: হাসনাত

নিউজ ২৪ নারায়ণগঞ্জঃ 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আগামী নির্বাচনে স্বতন্ত্রভাবে সংস্কারের পক্ষে যারা জোটবদ্ধ হতে চায়, প্রয়োজনে আমরা তাদের নেবো। তিনি বলেন, সংস্কারের পক্ষে, বাংলাদেশের পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে যারা আছে তাদের সঙ্গে আমরা জোট করতে পারি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের সমবায় ভবনে এনসিপির কার্যালয় উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশের সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা, তাদের সঙ্গে এনসিপির জোট সম্ভব নয়। দেশের সামগ্রিক স্বার্থে আমরা সবসময় ছাড় দিয়ে আসছি। আমরা সংস্কারের পক্ষে জাতীয় ঐকমত্যের প্রশ্নে সবসময় ছাড় দিয়ে আসছি।

তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে, সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা আছে তারা যদি আমাদের সঙ্গে আসতে চায় আমরা তাদের নিয়ে জোট গঠন করতে পারি। কিন্তু যারা সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে, যারা দেশে সংস্কার কার্যক্রমকে বাধাগ্রস্ত করেছে, চব্বিশের জন-আকাঙ্ক্ষার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের সঙ্গে এনসিপির কোনো জোট বা নির্বাচনী অ্যালায়েন্স সম্ভব নয়।’

আওয়ামী লীগ প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ কঠোর মন্তব্য করে বলেন, আওয়ামী লীগ এখন বাংলাদেশে অপ্রাসঙ্গিক। আমাদের সামনে ভাবতে হবে। কিন্তু আমরা দেখেছি যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল, পেইড কিছু বুদ্ধিজীবী, তারা টকশোতে আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। কিন্তু গত দুইদিনের কার্যক্রমে বুঝে যাওয়া উচিত আওয়ামী লীগ কখনও গণমানুষের দল ছিল না। আগুন সন্ত্রাস কারা করেছিল অতীতে ও বর্তমানে কারা করেছে স্পষ্ট হয়ে গেছে গত দুইদিনের কার্যক্রমে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ বাংলাদেশে এখনও অপ্রাসঙ্গিক দল হিসেবে বিবেচিত। তাদের নিয়ে ভাবতে হবে। বিভিন্ন গণমাধ্যমে টকশোতে এতদিন আওয়ামী লীগের ভাড়াটে সুবিধাভোগীরা দলটির পক্ষে বৈধতা উৎপাদন করলেও গত দুই দিনে আওয়ামী লীগের কার্যক্রমে আবারও স্পষ্ট হয়েছে, আওয়ামী লীগকে বৈধতা দেয়া সম্ভব নয়। তাদের নিয়ে এখনও ভাবতে হবে। কারণ তারা কখনও গণমানুষের দল ছিল না।’

আওয়ামী লীগের ফিরে আসা প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, আওয়ামী লীগের পতন ব্যালটের মাধ্যমে হয়নি যে, ব্যালটের মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসা হবে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে রাজনৈতিক দলের পতন হয় সে দলের উপযোগিতা ফুরিয়ে যায় বলেই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। রাজনৈতিক দলের নীতি-আদর্শ যখন জনআকাঙ্ক্ষার বিরুদ্ধে যায় তখনই গণঅভ্যুত্থান সংগঠিত হয়। যারা ব্যালটের মাধ্যমে এই দলটিকে ফিরিয়ে আনার বৈধতা উৎপাদন করছে তারা মূলত আগুন সন্ত্রাসের পক্ষে বৈধতা উৎপাদন করেছে। সেজন্য ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই।

তিনি আরও মন্তব্য করেন, ইতিপূর্বে দেশে যারা আগুন সন্ত্রাস করেছিল, আগামী নির্বাচনকে বানচাল করতে তারাই এখন আগুন সন্ত্রাস করছে।

সুষ্ঠু নির্বাচনের শর্ত: দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে সুসংহত করতে না পারলে আগামী জাতীয় নির্বাচন কোনো অবস্থাতেই সুষ্ঠুভাবে করা সম্ভব নয়।’ তিনি বলেন, ‘দেশে সংস্কার, সর্বস্তরের মানুষের অংশগ্রহণমূলক নির্বাচন ও জনগণের ক্ষমতায়ণের জন্য এনসিপি সাংগঠনিকভাবে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অতীতের মতো প্রশাসনকে ব্যবহার করে রাতের ভোটের মাধ্যমে আবারও যাতে দেশে ফ্যাসিবাদ ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে এনসিপি সন্দিহান।’

এনসিপি নেতা জানান, চলতি নভেম্বর মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই সারা দেশে দলীয় প্রার্থী ঘোষণার কথা জানানো হবে।

উদ্বোধন অনুষ্ঠানে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান আবদুল্লাহ আল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি সবার সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ বিভাগের আরও খবর...।